সর্বশেষ
Desh Scope 24
১২ অক্টোবর ২০২৬, ৪:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৪

ছবি: দেশ স্কোপ ২৪

ঢাকার কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দক্ষিণ কেরানীগঞ্জ ও কেরানীগঞ্জ মডেল থানা এলাকার বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাজিদ উল মাহমুদ। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও পুলিশের একটি দল অংশ নেয়।

অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাস্তা ইউনিয়ন, আগানগর এলাকার খেলার মাঠ, ঘাটারচরসহ বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালানো হয়। এর মধ্যে আগানগর এলাকায় গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কেরানীগঞ্জের পরিদর্শক মোহাম্মদ আল আমিন জানান, ঘাটারচর, আগানগরসহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িত কয়েকজন ডিলারের সন্ধান পাওয়া গেছে। তাঁদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে। প্রয়োজনীয় তথ্য-প্রমাণের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, ‘হ্যালো ডিসি’তে পাওয়া অভিযোগের ভিত্তিতেও উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।

কেরানীগঞ্জে মাদকের বিস্তার রোধ এবং মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেরা শোবিজ অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন উদ্যোক্তা রোকসানা আক্তার নিহা

১

‘বেস্ট মেকআপ আর্টিস্ট অ্যান্ড বিউটি এক্সপার্ট’ সম্মাননা পেলেন নুপুর আক্তার

২

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি সোনা, রুপা ১ হাজার ৮৮ ভরি

৩

কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৪

৪

জন্মদিনের ছবিতে অপু বিশ্বাসের নতুন লুক, ‘বার্থডে গার্ল’ ক্যাপশন নিয়ে আলোচনা

৫

ডিআর কঙ্গোতে ইবোলার ভয়াবহ প্রাদুর্ভাব, মৃত্যু ৪ হাজার ছাড়াল

৬

চট্টগ্রামে ‘গ্রীন গার্ডিয়ান অ্যাওয়ার্ড-২০২৬’ অনুষ্ঠিত, সম্মানিত পরিবেশকর্মী ও বৃক্ষপ্রেমীরা

৭

কালোজিরা কি সত্যিই সব রোগের ওষুধ? ধর্মীয় বিশ্বাস ও বিজ্ঞানের ব্যাখ্যা

৮

সৌদির আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা, দুই বাংলাদেশিসহ নিহত ১২

৯

ওমরাহ পালনে মক্কায় কেয়া পায়েল, নেতিবাচক মন্তব্য না করার আহ্বান

১০

কবি-সাহিত্যিকদের উপস্থিতিতে সফলভাবে শেষ হলো ‘রাওয়া বইমেলা ২০২৬’

১১

মক্কা-মদিনা আক্রান্ত হলে আপস নয়, সৌদি আরব চাইলে সেনা পাঠাতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১২

‘সময় যত গড়াচ্ছে, আরও তরুণী দেখাচ্ছে জয়া আহসান’

১৩

শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতি, ভয়ংকর তথ্য দিল গোয়েন্দারা

১৪

বাংলাদেশে স্টারলিংক মোবাইল সেবা চালু, উচ্ছ্বাস ইলন মাস্কের

১৫

ইউএনওর হস্তক্ষেপে নতুন জীবন পেল কেরানীগঞ্জে উদ্ধার হওয়া নবজাতক

১৬

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই

১৭

ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না: প্রধানমন্ত্রী

১৮

আঁধার

১৯

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নিয়ম

২০