সর্বশেষ
Desh Scope 24
২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বীরত্বপূর্ণ দায়িত্বের স্বীকৃতি, বিপিএম পদক পাচ্ছেন মুন্সিগঞ্জ ডিবির এসআই আবুল কালাম আজাদ

ছবি: সংগৃহীত

চাঞ্চল্যকর ও ক্লু-লেস মামলার রহস্য উদঘাটন, অপরাধী শনাক্ত ও গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-এর জন্য নির্বাচিত হয়েছেন মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ।

২০২৬ সালের প্রজ্ঞাপন অনুযায়ী, চারটি ক্যাটাগরিতে এবার মোট ৯২ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদকের জন্য মনোনীত করা হয়েছে। ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে বীরত্বপূর্ণ, সাহসিকতাপূর্ণ ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে তাদের এ পদকের জন্য নির্বাচিত করা হয়।

প্রতি বছর বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের সাহসিকতা, বীরত্ব ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ বিপিএমসহ বিভিন্ন পদক প্রদান করা হয়। বার্ষিক পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে নির্বাচিত পুলিশ সদস্যদের হাতে এসব পদক তুলে দেওয়া হয়।

এসআই আবুল কালাম আজাদ শরীয়তপুর জেলার সখিপুর থানার আরশীনগর ইউনিয়নের বাসিন্দা। ২০০৪ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন তিনি। গত দুই বছর ধরে মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা শাখায় দায়িত্ব পালন করছেন।

মুন্সিগঞ্জে দায়িত্ব পালনকালে একাধিক চাঞ্চল্যকর ও ক্লু-লেস মামলার রহস্য উদঘাটন, মাদকবিরোধী অভিযান এবং বিভিন্ন অপরাধী চক্রের সদস্যদের গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আবুল কালাম আজাদ। এর আগে ক্লু-লেস ডাকাতি মামলার রহস্য উদঘাটন, ডাকাত চক্রের সদস্যদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে ভূমিকা রাখায় তিনি মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা হিসেবেও সম্মাননা পান।

তার উল্লেখযোগ্য অভিযানের মধ্যে রয়েছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের ছদ্মবেশে ডাকাতির প্রস্তুতির ঘটনায় অভিযান। চলতি বছরের জানুয়ারিতে ডিবির একটি দলের নেতৃত্ব দিয়ে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতি নেওয়া একটি চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়। এছাড়া মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার থামিয়ে ডাকাতির চেষ্টার আরেকটি আলোচিত ঘটনাতেও নেতৃত্ব দেন তিনি।

মাদকবিরোধী অভিযানেও রয়েছে তার উল্লেখযোগ্য সাফল্য। ২০২৬ সালের মার্চে পদ্মা সেতু উত্তর থানার এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তারের ঘটনায় ডিবির অভিযানে নেতৃত্ব দেন এসআই আবুল কালাম আজাদ।

বিপিএম পদকের জন্য নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম। জেলা পুলিশের সংশ্লিষ্টরা মনে করছেন, তার এ স্বীকৃতি অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকারী অন্যান্য পুলিশ সদস্যদেরও উৎসাহিত করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কা-মদিনা আক্রান্ত হলে আপস নয়, সৌদি আরব চাইলে সেনা পাঠাতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১

‘সময় যত গড়াচ্ছে, আরও তরুণী দেখাচ্ছে জয়া আহসান’

২

শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতি, ভয়ংকর তথ্য দিল গোয়েন্দারা

৩

বাংলাদেশে স্টারলিংক মোবাইল সেবা চালু, উচ্ছ্বাস ইলন মাস্কের

৪

ইউএনওর হস্তক্ষেপে নতুন জীবন পেল কেরানীগঞ্জে উদ্ধার হওয়া নবজাতক

৫

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই

৬

ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না: প্রধানমন্ত্রী

৭

আঁধার

৮

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নিয়ম

৯

সোশ্যাল মিডিয়ায় এআই ট্রেন্ড, বাড়ছে মিঠা পানির সংকটের শঙ্কা

১০

প্রীতম-শেহতাজের দাম্পত্য জীবনের ইতি

১১

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি

১২

প্রেসক্লাবের সামনে অটোরিকশাচালকদের অবরোধ, যান চলাচল ব্যাহত

১৩

দেড় ঘণ্টায় তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল

১৪

এবার ছাত্রদলের কমিটি থেকে সুমাইয়ার পদত্যাগ

১৫

বিমানবন্দর থেকে রূপপুরের পথে পারমাণবিক জ্বালানির প্রথম চালান

১৬

কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

১৭

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৯ দিনের ছুটি, কবে থেকে?

১৮

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

১৯

জীবনের নতুন অধ্যায়ে পা রেখে সবার কাছে দোয়া চাইলেন মিথিলা

২০