সর্বশেষ
Desh Scope 24
১৫ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সম্পর্ক ভাঙা নয়, নিজেকে বাঁচানোর সিদ্ধান্ত—প্রভা

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করে আসা অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এবার সম্পর্ক, আত্মসম্মান ও মানসিক শান্তি নিয়ে নিজের উপলব্ধির কথা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি বোঝানোর চেষ্টা করেছেন—সব সম্পর্ক ধরে রাখাই সবসময় বুদ্ধিমানের কাজ নয়; কখনো কখনো দূরে সরে যাওয়াই নিজের প্রতি সবচেয়ে বড় দায়িত্ব।

শুক্রবার (১৪ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে প্রভা বলেন, কোনো সম্পর্ক থেকে বেরিয়ে আসা মানেই মানুষের ওপর বিশ্বাস হারিয়ে ফেলা নয়। বরং কোনো সম্পর্ক যখন ধীরে ধীরে একজন মানুষকে ভেতর থেকে দুর্বল করে দেয়, তখন বাস্তবতাকে মেনে নিয়ে সেখান থেকে সরে আসাও প্রয়োজন।

তার ভাষ্য অনুযায়ী, ভালোবাসার নামে নিজের মানসিক শান্তি, আত্মপরিচয় কিংবা আত্মসম্মান বিসর্জন দেওয়া উচিত নয়। এমন কিছু মানুষও জীবনে থাকেন, যারা প্রয়োজনের সময় কাছে এলেও শেষ পর্যন্ত মানসিকভাবে নিঃশেষ করে দেন।

পরিবার কিংবা কাছের সম্পর্কের ক্ষেত্রেও একই বাস্তবতার মুখোমুখি হতে হয় বলে মনে করেন এই অভিনেত্রী। কেউ সীমারেখা অতিক্রম করেন, আবার কেউ পাশে থেকেও একজন মানুষকে ভীষণ একা করে দিতে পারেন। পরিবর্তনের আশায় বারবার চেষ্টা করতে করতে একসময় মানুষ বুঝতে পারে, অন্যকে বদলাতে গিয়ে সে নিজেকেই হারিয়ে ফেলছে।

প্রভা মনে করেন, জীবনে কিছু মানুষ বা পরিস্থিতিকে ছেড়ে দেওয়া সবসময় নিষ্ঠুরতার পরিচয় নয়। বরং নিজের সত্যকে মেনে নেওয়া এবং নীরব কষ্টের পরিবর্তে আত্মসম্মানকে বেছে নেওয়ার মধ্যেও সাহস রয়েছে।

তিনি আরও বলেন, যে জায়গায় বারবার আঘাত পেতে হয়, সেখানে সুস্থ হয়ে ওঠা কঠিন। একইভাবে যে পরিবেশ একজন মানুষের মানসিক পরিসরকে সংকুচিত করে দেয়, সেখানে স্বাভাবিকভাবে বেড়ে ওঠাও সম্ভব নয়।

তাই কোনো সম্পর্ক থেকে সরে আসাকে তিনি পরিত্যাগ হিসেবে দেখছেন না। বরং নিজের মর্যাদা ও মানসিক শান্তি ফিরিয়ে পাওয়ার একটি উপায় হিসেবেই দেখছেন। তার মতে, কখনো কখনো কোনো কিছু ছেড়ে দেওয়াই ভালোবাসার সবচেয়ে শক্তিশালী প্রকাশ হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিরো আলমই ভালো ছিল’, কেন বললেন জয়?

“অ্যাড. ফিদাকে নিয়ে অপপ্রচারের অভিযোগ, ব্লাজার নিন্দা ও প্রতিবাদ”

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

উত্তরখানে গোপন বৈঠক: যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

তারেক আনন্দের কথায় তামিম-অবন্তী সিঁথির ‘প্রিয় কবিতা’

জলের মাঝে পরীমনির আবেদনময়ী লুক, নেটদুনিয়ায় ঝড়

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জরুরি নির্দেশনা

কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বাল্যবিবাহ বন্ধ, বরসহ ৩ জনের কারাদণ্ড

লালবাগে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা

১১

ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

১২

অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী, মাথায় ১৫ সেলাই

১৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

১৪

জনগণকেন্দ্রিক সম্পর্কের ওপর জোর দিতে হবে: স্পিকার হাফিজ উদ্দিন

১৫

জিনজিরায় মোবাইলের দোকানে চুরি: আন্তঃজেলা চোরচক্রের সন্দেহে গ্রেপ্তার ৫

১৬

শাহজালালে ৪০ ভরি স্বর্ণালংকারসহ দুইজন আটক

১৭

আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

১৯

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা লিওনেল মেসির

২০