সর্বশেষ
লিটন আফরোজ
১৯ মে ২০২৬, ৫:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে কোরবানির ঈদকে সামনে রেখে গরু চুরির হিড়িক!

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কোরবানির ঈদকে সামনে রেখে গরু চুরির ঘটনা বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে থানায় মামলা হওয়ার পরেও কোনো প্রতিকার না হওয়ায় আতঙ্কে রয়েছে স্থানীয় খামারি ও ব্যবসায়ীরা।

চুরি ঠেকাতে বাধ্য হয়ে রাত জেগে হাতে বাঁশি, লাইট ও লাঠি নিয়ে গ্রামে পাহারা দিচ্ছেন খামারিরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোরবানি ঈদকে সামনে রেখে ঘরবাড়িতে চুরি ও খামার থেকে গরু চুরির হিড়িক পরেছে। গত দুই সপ্তাহে উল্লাপাড়া পৌর শহরসহ উপজেলার কয়েকটি গ্রামের খামার থেকে ১১ টি গরু চুরি হয়েছে। বর্তমানে খামারিরা পালা করে রাতে গরু পাহারা দিচ্ছেন।

গত ১০ মে গভীর রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণীমাগাঁতী ইউনিয়নের পূর্বরামকৃষ্ণপুর গ্রামের ময়নুল ইসলামের খামারে হানা দেয় প্রায় ১০ জনের একটি সংঘবদ্ধ গরু চোর চক্র। তাদের সবার মুখ গামছা দিয়ে ঢাকা ছিল এবং হাতে ছিল দেশীয় অস্ত্র। এ সময় তারা খামার থেকে ৬ টি গরু নিয়ে যায়। এছাড়া উল্লাপাড়া পৌর এলাকার সিংহগাঁতীর আকবরের বাড়ি থেকে ৫ টি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা।

ভুক্তভোগী মো. মাইনুল ইসলাম জানান, ৭ দিন পার হয়ে গেলেও কোনো আসামি ধরা না পরায় তারা আতঙ্কে রয়েছেন। কোরবানির ঈদ ঘনিয়ে আসায় জেলায় গরু চুরির ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে।

বিশেষ করে তাড়াশ, উল্লাপাড়া, রায়গঞ্জ ও সলঙ্গা এলাকায় খামারিদের গোয়ালঘর থেকে গরু চুরির ঘটনা বেশি ঘটছে। গভীর রাতে বিশেষ কৌশলে গরুগুলো ট্রাকে তুলে নিয়ে যাচ্ছে চোর চক্র।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মোক্তারুজ্জামান বলেন, ‘গরু চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মুল আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে । পুলিশ আঞ্চলিক সড়কে ছিনতাইয়ের বিষয়ে অবগত রয়েছে। অচিরেই তাদের গ্রেপ্তার করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক আনন্দের কথায় তামিম-অবন্তী সিঁথির ‘প্রিয় কবিতা’

জলের মাঝে পরীমনির আবেদনময়ী লুক, নেটদুনিয়ায় ঝড়

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জরুরি নির্দেশনা

কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বাল্যবিবাহ বন্ধ, বরসহ ৩ জনের কারাদণ্ড

লালবাগে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা

ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী, মাথায় ১৫ সেলাই

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

১০

জনগণকেন্দ্রিক সম্পর্কের ওপর জোর দিতে হবে: স্পিকার হাফিজ উদ্দিন

১১

জিনজিরায় মোবাইলের দোকানে চুরি: আন্তঃজেলা চোরচক্রের সন্দেহে গ্রেপ্তার ৫

১২

শাহজালালে ৪০ ভরি স্বর্ণালংকারসহ দুইজন আটক

১৩

আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

১৪

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

১৫

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা লিওনেল মেসির

১৬

নজরুল বর্ষ উপলক্ষে কেরানীগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৭

ব্যক্তিগত তথ্য ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ, শাহবাগ থানায় ঢাবি শিক্ষকের জিডি

১৮

সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি

১৯

বিএনপির অসংখ্য ত্যাগীরা এখন দলের গুরুত্বপূর্ণ জায়গায় নেই: রুমিন

২০