সর্বশেষ
Desh Scope 24
১৬ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এলিফ্যান্ট রোডে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজধানীর এলিফ্যান্ট রোডে একটি বাসা থেকে রত্না আক্তার (১৭) নামে এক কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) সকালে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে নিউমার্কেট থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, এলিফ্যান্ট রোডের একটি ভবনের নবম তলার ফ্ল্যাটে এক বয়স্ক নারী বসবাস করেন। তার দেখাশোনার জন্য সেখানে দুইজন গৃহকর্মী কাজ করতেন। তাদের একজন ছিলেন সিলেটের বাসিন্দা রত্না। প্রায় আড়াই মাস ধরে ওই বাসায় কাজ করছিলেন তিনি। তার বাবার নাম মো. দুলাল মিয়া।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে অন্য গৃহকর্মীর সঙ্গে একটি কক্ষে ঘুমাতে যান রত্না। সকালে ওই গৃহকর্মী ঘুম থেকে উঠে পাশের কক্ষে রত্নাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি বাসার মালিককে জানানো হলে তিনি ৯৯৯-এ ফোন করেন।

নিউমার্কেট থানার ওসি মোহাম্মদ আইয়ুব জানান, ঘটনাস্থল থেকে রত্নাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও তার আগেই মৃত্যু হয়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক আনন্দের কথায় তামিম-অবন্তী সিঁথির ‘প্রিয় কবিতা’

জলের মাঝে পরীমনির আবেদনময়ী লুক, নেটদুনিয়ায় ঝড়

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জরুরি নির্দেশনা

কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বাল্যবিবাহ বন্ধ, বরসহ ৩ জনের কারাদণ্ড

লালবাগে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা

ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী, মাথায় ১৫ সেলাই

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

১০

জনগণকেন্দ্রিক সম্পর্কের ওপর জোর দিতে হবে: স্পিকার হাফিজ উদ্দিন

১১

জিনজিরায় মোবাইলের দোকানে চুরি: আন্তঃজেলা চোরচক্রের সন্দেহে গ্রেপ্তার ৫

১২

শাহজালালে ৪০ ভরি স্বর্ণালংকারসহ দুইজন আটক

১৩

আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

১৪

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

১৫

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা লিওনেল মেসির

১৬

নজরুল বর্ষ উপলক্ষে কেরানীগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৭

ব্যক্তিগত তথ্য ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ, শাহবাগ থানায় ঢাবি শিক্ষকের জিডি

১৮

সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি

১৯

বিএনপির অসংখ্য ত্যাগীরা এখন দলের গুরুত্বপূর্ণ জায়গায় নেই: রুমিন

২০