সর্বশেষ
Desh Scope 24
৫ অগাস্ট ২০২৬, ২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘আরেকটি বিপ্লবের আভাস’, প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের

ছবি: সংগৃহীত

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে আরেকটি বড় আন্দোলন বা বিপ্লবের আভাস দেখা যাচ্ছে। এজন্য তিনি দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।

বুধবার (৫ আগস্ট) দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১১-দলীয় জোটের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “দেশের বর্তমান অবস্থার জন্য দায়ীদের আচরণ যদি ভিন্ন হতো, তাহলে এমন পরিস্থিতি তৈরি হতো না। এখনকার বাস্তবতা আমাদেরকে নতুন করে ভাবতে বাধ্য করছে।” তিনি দাবি করেন, জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষা করে কেউ দীর্ঘদিন টিকে থাকতে পারে না।

তিনি আরও বলেন, বিপ্লব কোনো নির্দিষ্ট বয়সের বিষয় নয়। অতীতের আন্দোলনের মতোই ভবিষ্যতেও সব শ্রেণি-পেশার মানুষ এতে সম্পৃক্ত হবে। ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জেল-জুলুম বা কঠোর শাস্তির ভয় দেখিয়ে আন্দোলন দমন করা যাবে না উল্লেখ করে জামায়াত আমির বলেন, প্রয়োজনে জীবন বিসর্জন দিয়েও তারা দাবি আদায়ে অটল থাকবেন।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, জনগণের মতামতকে সম্মান না করলে পরিণতি ভালো হয় না। ইতিহাসে এমন উদাহরণ বহুবার দেখা গেছে।

শিক্ষাঙ্গনের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, ক্যাম্পাসে ভীতিকর পরিবেশ তৈরি হচ্ছে এবং পুরোনো দমনমূলক সংস্কৃতি ফিরে আসার আশঙ্কা দেখা দিয়েছে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

গ্যাসের দাম বৃদ্ধির প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, কৃত্রিম সংকট তৈরি করে পরে মূল্য বৃদ্ধি করা হচ্ছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের সম্পদ লুটপাটের প্রবণতা এখনো বন্ধ হয়নি। একই সঙ্গে তিনি সবাইকে অন্যায়, সন্ত্রাস ও অধিকারহরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের সভাপতিত্বে ১১-দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক আনন্দের কথায় তামিম-অবন্তী সিঁথির ‘প্রিয় কবিতা’

জলের মাঝে পরীমনির আবেদনময়ী লুক, নেটদুনিয়ায় ঝড়

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জরুরি নির্দেশনা

কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বাল্যবিবাহ বন্ধ, বরসহ ৩ জনের কারাদণ্ড

লালবাগে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা

ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী, মাথায় ১৫ সেলাই

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

১০

জনগণকেন্দ্রিক সম্পর্কের ওপর জোর দিতে হবে: স্পিকার হাফিজ উদ্দিন

১১

জিনজিরায় মোবাইলের দোকানে চুরি: আন্তঃজেলা চোরচক্রের সন্দেহে গ্রেপ্তার ৫

১২

শাহজালালে ৪০ ভরি স্বর্ণালংকারসহ দুইজন আটক

১৩

আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

১৪

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

১৫

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা লিওনেল মেসির

১৬

নজরুল বর্ষ উপলক্ষে কেরানীগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৭

ব্যক্তিগত তথ্য ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ, শাহবাগ থানায় ঢাবি শিক্ষকের জিডি

১৮

সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি

১৯

বিএনপির অসংখ্য ত্যাগীরা এখন দলের গুরুত্বপূর্ণ জায়গায় নেই: রুমিন

২০