সর্বশেষ
তানজিনুল ইসলাম তামিম
১৫ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে কাজ করছে এবি এইচ অটিজম স্কুল

ছবি: সংগৃহীত

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, থেরাপি ও মানসিক বিকাশে কাজ করছে কেরানীগঞ্জের এবি এইচ অটিজম স্কুল এন্ড থেরাপি সেন্টার।

শিশুদের সক্ষমতা ও প্রয়োজন অনুযায়ী এখানে পরিচালিত হচ্ছে শিক্ষা কার্যক্রম। পাশাপাশি তাদের স্বাভাবিক বিকাশ ও দৈনন্দিন জীবনে আত্মনির্ভরশীল করে তুলতে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় থেরাপি ও প্রশিক্ষণ।

প্রতিষ্ঠানটিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, সন্তানদের নিয়ে তারা নানা ধরনের দুশ্চিন্তায় থাকলেও এখানে ভর্তি করানোর পর তাদের মধ্যে ইতিবাচক পরিবর্তন দেখতে পাচ্ছেন।

এদিকে শিক্ষকরা বলছেন, বিশেষ চাহিদাসম্পন্ন প্রতিটি শিশুর সক্ষমতা ও শেখার ধরন আলাদা। তাই একই পদ্ধতিতে সবাইকে শেখানো সম্ভব নয়। শিশুর প্রয়োজন বুঝে ধৈর্য ও ভালোবাসার সঙ্গে তাদের শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া হয়।

এ বিষয়ে এবি এইচ অটিজম স্কুল এন্ড থেরাপি সেন্টারের প্রধান শিক্ষক বেলাল হোসেন বলেন, “বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের অবহেলা করার সুযোগ নেই। প্রয়োজন ভালোবাসা, সঠিক শিক্ষা, প্রশিক্ষণ ও পরিচর্যা। আমরা প্রতিটি শিশুর সক্ষমতা অনুযায়ী কাজ করার চেষ্টা করছি। অভিভাবকদের সহযোগিতা পেলে এসব শিশুকে আরও সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়া সম্ভব।”

এবি এইচ অটিজম স্কুল এন্ড থেরাপি সেন্টারে বর্তমানে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলছে। আগ্রহী অভিভাবকরা প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করে ভর্তি ও শিক্ষা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য প্রয়োজন সহমর্মিতা নয়, বরং প্রয়োজন সঠিক সুযোগ ও পরিচর্যা। আর সেই লক্ষ্যেই কেরানীগঞ্জে কাজ করে যাচ্ছে এবি এইচ অটিজম স্কুল এন্ড থেরাপি সেন্টার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিরো আলমই ভালো ছিল’, কেন বললেন জয়?

“অ্যাড. ফিদাকে নিয়ে অপপ্রচারের অভিযোগ, ব্লাজার নিন্দা ও প্রতিবাদ”

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

উত্তরখানে গোপন বৈঠক: যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

তারেক আনন্দের কথায় তামিম-অবন্তী সিঁথির ‘প্রিয় কবিতা’

জলের মাঝে পরীমনির আবেদনময়ী লুক, নেটদুনিয়ায় ঝড়

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জরুরি নির্দেশনা

কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বাল্যবিবাহ বন্ধ, বরসহ ৩ জনের কারাদণ্ড

লালবাগে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা

১১

ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

১২

অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী, মাথায় ১৫ সেলাই

১৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

১৪

জনগণকেন্দ্রিক সম্পর্কের ওপর জোর দিতে হবে: স্পিকার হাফিজ উদ্দিন

১৫

জিনজিরায় মোবাইলের দোকানে চুরি: আন্তঃজেলা চোরচক্রের সন্দেহে গ্রেপ্তার ৫

১৬

শাহজালালে ৪০ ভরি স্বর্ণালংকারসহ দুইজন আটক

১৭

আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

১৯

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা লিওনেল মেসির

২০