সর্বশেষ
কেরানীগঞ্জে ইউএনওর নেতৃত্বে অভিযান, উচ্ছেদ হলো দুই শতাধিক অবৈধ দোকান যুক্তরাজ্যে ‘আঠারো আনা বাঙালিয়ানা’র ওয়েবসাইট উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চার দিন বন্ধ থাকবে সামিটের এলএনজি টার্মিনাল, কমবে গ্যাস সরবরাহ দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে চাকরিরত পাঁচ শতাধিক আইনজীবীর সনদ স্থগিতের উদ্যোগ তরুণদের মধ্যেও বাড়ছে কোলন ক্যানসারের ঝুঁকি, যেসব লক্ষণে সতর্ক হবেন আইবিএস কি শুধু পেটের সমস্যা, নাকি মনের সঙ্গেও রয়েছে গভীর সম্পর্ক? তাহসিফের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার দিশা, যা বলল পুলিশ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে সিনেমা-নাটক ছাড়লেন চিত্রনায়ক রাসেল মিয়া, মনোযোগ দিতে চান আল্লাহর পথে
Desh Scope 24
২৮ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, কুসুম বেকারিকে ৩ লাখ টাকা জরিমানা

ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণ এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে কুসুম বেকারি অ্যান্ড কোম্পানিকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) কেরানীগঞ্জ মডেলের পশ্চিম কালিন্দীর ব্রাহ্মণকিত্তা এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপ।

অভিযান সূত্রে জানা যায়, বেকারিটির মেঝে, সিঁড়ি, দরজা-জানালা ও খাদ্যপণ্য তৈরির যন্ত্রপাতি ছিল অত্যন্ত অপরিচ্ছন্ন। এ ছাড়া রেফ্রিজারেটরে কেকের সঙ্গে কাঁচা মাংস একত্রে রাখা এবং লেবেলবিহীন কেক, বিস্কুটসহ বিভিন্ন খাদ্যপণ্য সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।

অভিযানকালে প্রতিষ্ঠানটি হালনাগাদ ফায়ার লাইসেন্স ও প্রিমিসেস লাইসেন্সসহ খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ, পেস্ট কন্ট্রোলের প্রমাণপত্র এবং পানি পরীক্ষার সনদ দেখাতে পারেনি।

এসব অনিয়মের কারণে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করেন।

খাদ্যপণ্যের নিরাপত্তা ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর স্বাস্থ্যবিধি মেনে চলা এবং প্রয়োজনীয় অনুমোদন ও সনদপত্র হালনাগাদ রাখার বিষয়টিও নতুন করে সামনে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে ইউএনওর নেতৃত্বে অভিযান, উচ্ছেদ হলো দুই শতাধিক অবৈধ দোকান

১

যুক্তরাজ্যে ‘আঠারো আনা বাঙালিয়ানা’র ওয়েবসাইট উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

২

চার দিন বন্ধ থাকবে সামিটের এলএনজি টার্মিনাল, কমবে গ্যাস সরবরাহ

৩

দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

চট্টগ্রামে চাকরিরত পাঁচ শতাধিক আইনজীবীর সনদ স্থগিতের উদ্যোগ

৫

তরুণদের মধ্যেও বাড়ছে কোলন ক্যানসারের ঝুঁকি, যেসব লক্ষণে সতর্ক হবেন

৬

আইবিএস কি শুধু পেটের সমস্যা, নাকি মনের সঙ্গেও রয়েছে গভীর সম্পর্ক?

৭

তাহসিফের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার দিশা, যা বলল পুলিশ

৮

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

৯

সিনেমা-নাটক ছাড়লেন চিত্রনায়ক রাসেল মিয়া, মনোযোগ দিতে চান আল্লাহর পথে

১০

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

১১

তাহসিফের সুরতহাল প্রতিবেদনে যা আছে

১২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি

১৩

চলচ্চিত্র ও নাটকের কাজ থেকে বিদায়ের ঘোষণা অভিনেতা রাসেল মিয়ার

১৪

ঢাকাসহ সারাদেশে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে নতুন নীতিমালা

১৫

গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড

১৬

‘মহব্বত’ সিনেমায় শাকিবের নায়িকা কি কিনজা হাশমি? নতুন গুঞ্জন

১৭

কেরানীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, কুসুম বেকারিকে ৩ লাখ টাকা জরিমানা

১৮

ফজরের নামাজের গুরুত্ব ও ফজিলত: দিনের শুরু হোক ইবাদতে

১৯

তানজিন তিশার বিরুদ্ধে ফের মামলা, ২৩ নভেম্বর আদালতে হাজিরার নির্দেশ

২০