
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ও কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি দক্ষিণের অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ পুরিয়া (১০ গ্রাম) হেরোইন এবং ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
মন্তব্য করুন