সর্বশেষ
নিজস্ব প্রতিবেদক
১২ অগাস্ট ২০২৬, ৯:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্লাজা-সোনারগাঁও ইউনিভার্সিটি ইউনিটে নতুন উদ্যম, চা আড্ডায় ভবিষ্যৎ কর্মপরিকল্পনা

সোনারগাঁও ইউনিভার্সিটিতে ব্লাজার ইউনিট পুনরুজ্জীবন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে চা-আড্ডায় কেন্দ্রীয় পরিষদের নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা।

বাংলাদেশ ল’ অ্যান্ড জুরিস্টস অ্যাসোসিয়েশন (ব্লাজা)-এর সোনারগাঁও ইউনিভার্সিটি ইউনিটের কার্যক্রম পুনরুজ্জীবন, শিক্ষার্থীদের সক্রিয় সম্পৃক্ততা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক আনন্দঘন ও ফলপ্রসূ চা-আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (১১ আগস্ট) সোনারগাঁও ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত এ আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ব্লাজা কেন্দ্রীয় পরিষদের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় ইউনিটের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, আইন শিক্ষার্থীদের দক্ষতা ও নেতৃত্বগুণ বিকাশ এবং ভবিষ্যতে বিভিন্ন শিক্ষামূলক ও সামাজিক কর্মসূচি আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির কলা ও মানবিক বিভাগের ডিন ড. তারিক ইকবাল শাকিল এবং আইন বিভাগের বিভাগীয় প্রধান শারমিন জাহান রুনা।

‎ব্লাজা কেন্দ্রীয় পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট আবদুল্লাহ আল মুবিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনির আহমেদ, সহ-সভাপতি তানবির ইসলাম এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক আক্তার হোসেন সোয়াদ।

‎আলোচনায় শিক্ষার্থীদের ব্লাজার সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আইন শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা, যোগাযোগ সক্ষমতা ও পেশাগত প্রস্তুতি বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম গ্রহণের বিষয়ে মতবিনিময় করেন উপস্থিত প্রতিনিধিরা।

‎আইন বিভাগের বিভাগীয় প্রধান শারমিন জাহান রুনা শিক্ষার্থীদের ব্লাজার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান। পাশাপাশি সংগঠনের কার্যক্রম পরিচালনা ও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

‎এ সময় তিনি ব্লাজা-সোনারগাঁও ইউনিভার্সিটি ইউনিটের উদ্যোগে ভবিষ্যতে বৃহৎ পরিসরে বিভিন্ন কর্মসূচি আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক এসব কার্যক্রম তাদের দক্ষতা ও নেতৃত্বের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

‎চা-আড্ডায় ব্লাজা কেন্দ্রীয় পরিষদের নেতৃবৃন্দ বলেন, আইন শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বিকাশের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি তৈরি এবং ভবিষ্যৎ আইন পেশার জন্য প্রস্তুত করতে সংগঠনটি কাজ করে যাচ্ছে। সোনারগাঁও ইউনিভার্সিটি ইউনিটের কার্যক্রম নতুন উদ্যমে শুরু করে শিক্ষার্থীদের আরও বেশি সম্পৃক্ত করার মাধ্যমে একটি শক্তিশালী ও সক্রিয় ইউনিট গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

‎এ ছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ব্লাজা কেন্দ্রীয় পরিষদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে শিক্ষামূলক, সাংগঠনিক, দক্ষতা উন্নয়ন ও সামাজিক কার্যক্রম পরিচালনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

‎আন্তরিক আতিথেয়তা, সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য সোনারগাঁও ইউনিভার্সিটি প্রশাসন ও আইন বিভাগের সংশ্লিষ্টদের প্রতি ব্লাজা কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিরো আলমই ভালো ছিল’, কেন বললেন জয়?

“অ্যাড. ফিদাকে নিয়ে অপপ্রচারের অভিযোগ, ব্লাজার নিন্দা ও প্রতিবাদ”

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

উত্তরখানে গোপন বৈঠক: যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

তারেক আনন্দের কথায় তামিম-অবন্তী সিঁথির ‘প্রিয় কবিতা’

জলের মাঝে পরীমনির আবেদনময়ী লুক, নেটদুনিয়ায় ঝড়

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জরুরি নির্দেশনা

কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বাল্যবিবাহ বন্ধ, বরসহ ৩ জনের কারাদণ্ড

লালবাগে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা

১১

ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

১২

অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী, মাথায় ১৫ সেলাই

১৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

১৪

জনগণকেন্দ্রিক সম্পর্কের ওপর জোর দিতে হবে: স্পিকার হাফিজ উদ্দিন

১৫

জিনজিরায় মোবাইলের দোকানে চুরি: আন্তঃজেলা চোরচক্রের সন্দেহে গ্রেপ্তার ৫

১৬

শাহজালালে ৪০ ভরি স্বর্ণালংকারসহ দুইজন আটক

১৭

আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

১৯

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা লিওনেল মেসির

২০