
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০২৬ সালে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা টানা ৯ দিনের ছুটি পেতে যাচ্ছে। পূজার নির্ধারিত ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এ দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হয়েছে।
২০২৬ সালের সংশোধিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকবে।
এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে ১৫ অক্টোবর বৃহস্পতিবারের ক্লাস শেষ হওয়ার পর থেকেই শিক্ষার্থীদের ছুটি শুরু হবে।
অন্যদিকে, পূজার ছুটি শেষ হওয়ার পর ২৩ ও ২৪ অক্টোবরও শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকছে। এ কারণে ২২ অক্টোবর পূজার ছুটি শেষ হলেও পরবর্তী দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় ২৫ অক্টোবর রোববার থেকে বিদ্যালয়ে নিয়মিত পাঠদান শুরু হবে।
সব মিলিয়ে ১৬ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ৯ দিন বিদ্যালয়ে যেতে হবে না শিক্ষার্থীদের। ২৫ অক্টোবর থেকে যথারীতি শ্রেণি কার্যক্রম চালু হওয়ার কথা রয়েছে।
মন্তব্য করুন