
জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঢাকা সেন্ট্রাল ল’ কলেজ শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোঃ আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তানিমের যৌথ সিদ্ধান্তক্রমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
সংগঠনের দপ্তর সূত্রে জানা গেছে, স্মারক নং: (জিসাফো/দপ্তর/২০২৬-২০২৮/কমিটি/১৫) অনুযায়ী ২২ জুলাই (বুধবারে) অনুমোদন প্রদান করা হয়েছে। সংগঠনের গঠনতন্ত্রের আলোকে সেন্ট্রাল ল’ কলেজ শাখার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ১৫ সদস্যের এ আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
অনুমোদিত কমিটিতে মোহাম্মদ উল্যাহ সুজন সভাপতি, আবদুর রহমান ইকবাল সিনিয়র সহ-সভাপতি এবং মোঃ রায়হান শরীফ সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।
এছাড়া সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারজানা আক্তার পান্না, মোহাইমিনুল আশরাফ (তানিম) ও মোঃ রাহাদ হাছান। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হিরণ আকুঞ্জী, যুগ্ম সাধারণ সম্পাদক অঞ্জু আক্তার, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন আলম, দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল, প্রচার সম্পাদক মোঃ আজিজুল হক, আইন বিষয়ক সম্পাদক শামীম খান, ধর্ম বিষয়ক সম্পাদক সোহেল মাতাব্বর, নারী, শিশু ও ছাত্রী বিষয়ক সম্পাদক জুলেখা আক্তার (জুলি) এবং শিক্ষা, সাহিত্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাদিকা সুলতানা মনোনীত হয়েছেন।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বলা হয়েছে, সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের পাশাপাশি সাইবার সচেতনতা বৃদ্ধি, দক্ষ নেতৃত্ব বিকাশ এবং শিক্ষার্থীদের মধ্যে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
অনুমোদনপত্রে জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় সভাপতি মোঃ আব্দুল জলিল এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তানিম স্বাক্ষর করেছেন।
মন্তব্য করুন