সর্বশেষ
Desh Scope 24
১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যে কোনো সময় আসতে পারে এক দফা দাবি: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

বিভিন্ন দাবি জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চের উদ্বোধনী সমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি।

শফিকুর রহমান বলেন, ‘এর আগে চট্টগ্রামের লং মার্চ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে অনেকের মাথা গরম হয়ে গেছে। গত দুই দিন ধরে রাজধানীতে আমরা মাথা গরমের কিছু লক্ষণ দেখতে পাচ্ছি। আমরা অনুরোধ করব, হতাশ হয়ে মাথা গরম করবেন না। বরং জনতার দাবি মেনে নেওয়ার চেষ্টা করুন।

তিনি বলেন, ‘আজকে আট দফা, মনে রাখবেন- এটা ৯ দফা হতে পারে, ১০ দফা হতে পারে। আবার জাতির প্রয়োজনে যে কোনো সময় এটা এক দফায় পরিণত হতে পারে। এক দফায় যখন পরিণত হবে, তখন কিন্তু পরিস্থিতি খুবই ভয়াবহ হবে। সেই পরিস্থিতির মুখোমুখি হওয়ার আগে সাম্প্রতিক অতীত থেকে শিক্ষা নিন। শিক্ষা নিয়ে জনগণের দাবি মেনে নিন। যদি দাবি মানতে ব্যর্থ হন, তাহলে পরিষ্কার বলে দিচ্ছি- কোনো চোখ রাঙানিতে কাজ হবে না। আমরা কোনো কিছুকে পরোয়া করব না।

শফিকুর রহমান বলেন, আমরা ১৮ কোটি মানুষের দাবি নিয়ে মাঠে নেমেছি। ১৮ কোটি মানুষ ১১ দলের সঙ্গে আছে। সেই দাবি আদায় করে আমরা ঘরে ফিরব।

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে এ লং মার্চ করছে ১১ দলীয় জোট।

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিমের সঞ্চালনায় সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এবং ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

সমাবেশ আরও বক্তব্য দেন- বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি; এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম; বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক; জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার; বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আব্দুল কাইয়ুম ছোবহানী; আমার বাংলাদেশ পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান; বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান; বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান; বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলামসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কা-মদিনা আক্রান্ত হলে আপস নয়, সৌদি আরব চাইলে সেনা পাঠাতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১

‘সময় যত গড়াচ্ছে, আরও তরুণী দেখাচ্ছে জয়া আহসান’

২

শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতি, ভয়ংকর তথ্য দিল গোয়েন্দারা

৩

বাংলাদেশে স্টারলিংক মোবাইল সেবা চালু, উচ্ছ্বাস ইলন মাস্কের

৪

ইউএনওর হস্তক্ষেপে নতুন জীবন পেল কেরানীগঞ্জে উদ্ধার হওয়া নবজাতক

৫

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই

৬

ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না: প্রধানমন্ত্রী

৭

আঁধার

৮

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নিয়ম

৯

সোশ্যাল মিডিয়ায় এআই ট্রেন্ড, বাড়ছে মিঠা পানির সংকটের শঙ্কা

১০

প্রীতম-শেহতাজের দাম্পত্য জীবনের ইতি

১১

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি

১২

প্রেসক্লাবের সামনে অটোরিকশাচালকদের অবরোধ, যান চলাচল ব্যাহত

১৩

দেড় ঘণ্টায় তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল

১৪

এবার ছাত্রদলের কমিটি থেকে সুমাইয়ার পদত্যাগ

১৫

বিমানবন্দর থেকে রূপপুরের পথে পারমাণবিক জ্বালানির প্রথম চালান

১৬

কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

১৭

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৯ দিনের ছুটি, কবে থেকে?

১৮

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

১৯

জীবনের নতুন অধ্যায়ে পা রেখে সবার কাছে দোয়া চাইলেন মিথিলা

২০