
ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোকাররম হোসেন সাজ্জাদের জন্মদিন উদযাপন করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) রাত ৮টায় নিজ বাসভবনে নেতাকর্মীদের আয়োজনে কেক কাটা ও জন্মদিন উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত থেকে মোকাররম হোসেন সাজ্জাদকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
এদিকে, জন্মদিন উপলক্ষে দেশ স্কোপ ২৪—অনলাইন নিউজ পোর্টাল ও ডিজিটাল মিডিয়া-এর পক্ষ থেকেও তাকে শুভেচ্ছা জানানো হয়েছে।
দেশ স্কোপ ২৪-এর প্রধান সম্পাদক মো. সাব্বির (নিথিম) এবং সম্পাদক ও প্রকাশক মো. তানজিনুল ইসলাম তামিমের পক্ষ থেকে মোকাররম হোসেন সাজ্জাদকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়।
শুভেচ্ছা বার্তায় তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করা হয়।
মন্তব্য করুন