
চলচ্চিত্র ও নাটকের কর্মস্থলের সব ধরনের কাজ থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন অভিনেতা রাসেল মিয়া। একই সঙ্গে জীবনের কঠিন পরিস্থিতি থেকে ফিরে আসার কথা জানিয়ে মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে রাসেল মিয়া লেখেন, ‘আমি আমার আল্লাহর কাছে গিয়েছিলাম। আল্লাহ দয়া করে আমাকে রেখে দিয়েছেন। আলহামদুলিল্লাহ!’
তিনি আরও জানান, আজ থেকে চলচ্চিত্র ও নাটকের কর্মস্থলের সকল কাজ থেকে তিনি পুরোপুরি বিদায় নিয়েছেন। তবে প্রিয় সহকর্মী ও শুভানুধ্যায়ীদের সঙ্গে সবসময় আল্লাহর জন্য যোগাযোগ রাখবেন বলে উল্লেখ করেন।
পোস্টের শেষাংশে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সবার কাছে দোয়া কামনা করেন এই অভিনেতা।
মন্তব্য করুন