সর্বশেষ
কেরানীগঞ্জে ইউএনওর নেতৃত্বে অভিযান, উচ্ছেদ হলো দুই শতাধিক অবৈধ দোকান যুক্তরাজ্যে ‘আঠারো আনা বাঙালিয়ানা’র ওয়েবসাইট উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চার দিন বন্ধ থাকবে সামিটের এলএনজি টার্মিনাল, কমবে গ্যাস সরবরাহ দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে চাকরিরত পাঁচ শতাধিক আইনজীবীর সনদ স্থগিতের উদ্যোগ তরুণদের মধ্যেও বাড়ছে কোলন ক্যানসারের ঝুঁকি, যেসব লক্ষণে সতর্ক হবেন আইবিএস কি শুধু পেটের সমস্যা, নাকি মনের সঙ্গেও রয়েছে গভীর সম্পর্ক? তাহসিফের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার দিশা, যা বলল পুলিশ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে সিনেমা-নাটক ছাড়লেন চিত্রনায়ক রাসেল মিয়া, মনোযোগ দিতে চান আল্লাহর পথে
Desh Scope 24
২৫ অক্টোবর ২০২৬, ৪:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিজয়-রাশমিকার সম্পর্কে কি দূরত্ব বাড়ছে? ইনস্টাগ্রাম ঘিরে জল্পনা

ছবি: সংগৃহীত

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার দাম্পত্য জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নতুন আলোচনা। ইনস্টাগ্রামে স্ত্রী রাশমিকাকে বিজয় আনফলো করেছেন—এমন দাবি ছড়িয়ে পড়লেও বিষয়টি নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি।

জানা গেছে, বিজয় শুরু থেকেই ইনস্টাগ্রামে কাউকে ফলো করেন না। অন্যদিকে, রাশমিকা এখনো বিজয়কে অনুসরণ করছেন। তাই ইনস্টাগ্রামে ফলো-আনফলো নিয়ে ছড়ানো দাবি থেকে তাদের সম্পর্কে কোনো দূরত্ব তৈরি হয়েছে, এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। এ বিষয়ে এখনো মুখ খোলেননি এই তারকা দম্পতি।

এদিকে, সম্প্রতি ‘কফি উইথ করণ ৯’ অনুষ্ঠানে নিজেদের প্রেম ও বিয়ের নানা স্মৃতি তুলে ধরেন বিজয় ও রাশমিকা। সেখানে বিজয় জানান, ইতালিতে রাশমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। কিন্তু পছন্দমতো আংটি না পাওয়ায় সেই পরিকল্পনা আর বাস্তবায়িত হয়নি।

পরে বিয়ের আগে সংগীত অনুষ্ঠানের দিন রাশমিকাকে বিয়ের প্রস্তাব দেন বিজয়। প্রিয় মানুষটিকে জীবনের বিশেষ মুহূর্তের অনুভূতি থেকে বঞ্চিত করতে চাননি বলেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান অভিনেতা।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের উদয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। দীর্ঘদিনের প্রেমের গুঞ্জনের পর বিয়ের মধ্য দিয়ে সম্পর্কের আনুষ্ঠানিক স্বীকৃতি দেন তারা।

২০১৮ সালে প্রথমবার একসঙ্গে কাজ করার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়। দীর্ঘদিন নিজেদের ভালো বন্ধু হিসেবে পরিচয় দিলেও শেষ পর্যন্ত বিয়ের মাধ্যমে একসঙ্গে নতুন জীবন শুরু করেন এই তারকা জুটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে ইউএনওর নেতৃত্বে অভিযান, উচ্ছেদ হলো দুই শতাধিক অবৈধ দোকান

১

যুক্তরাজ্যে ‘আঠারো আনা বাঙালিয়ানা’র ওয়েবসাইট উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

২

চার দিন বন্ধ থাকবে সামিটের এলএনজি টার্মিনাল, কমবে গ্যাস সরবরাহ

৩

দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

চট্টগ্রামে চাকরিরত পাঁচ শতাধিক আইনজীবীর সনদ স্থগিতের উদ্যোগ

৫

তরুণদের মধ্যেও বাড়ছে কোলন ক্যানসারের ঝুঁকি, যেসব লক্ষণে সতর্ক হবেন

৬

আইবিএস কি শুধু পেটের সমস্যা, নাকি মনের সঙ্গেও রয়েছে গভীর সম্পর্ক?

৭

তাহসিফের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার দিশা, যা বলল পুলিশ

৮

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

৯

সিনেমা-নাটক ছাড়লেন চিত্রনায়ক রাসেল মিয়া, মনোযোগ দিতে চান আল্লাহর পথে

১০

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

১১

তাহসিফের সুরতহাল প্রতিবেদনে যা আছে

১২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি

১৩

চলচ্চিত্র ও নাটকের কাজ থেকে বিদায়ের ঘোষণা অভিনেতা রাসেল মিয়ার

১৪

ঢাকাসহ সারাদেশে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে নতুন নীতিমালা

১৫

গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড

১৬

‘মহব্বত’ সিনেমায় শাকিবের নায়িকা কি কিনজা হাশমি? নতুন গুঞ্জন

১৭

কেরানীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, কুসুম বেকারিকে ৩ লাখ টাকা জরিমানা

১৮

ফজরের নামাজের গুরুত্ব ও ফজিলত: দিনের শুরু হোক ইবাদতে

১৯

তানজিন তিশার বিরুদ্ধে ফের মামলা, ২৩ নভেম্বর আদালতে হাজিরার নির্দেশ

২০