সর্বশেষ
কেরানীগঞ্জে ইউএনওর নেতৃত্বে অভিযান, উচ্ছেদ হলো দুই শতাধিক অবৈধ দোকান যুক্তরাজ্যে ‘আঠারো আনা বাঙালিয়ানা’র ওয়েবসাইট উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চার দিন বন্ধ থাকবে সামিটের এলএনজি টার্মিনাল, কমবে গ্যাস সরবরাহ দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে চাকরিরত পাঁচ শতাধিক আইনজীবীর সনদ স্থগিতের উদ্যোগ তরুণদের মধ্যেও বাড়ছে কোলন ক্যানসারের ঝুঁকি, যেসব লক্ষণে সতর্ক হবেন আইবিএস কি শুধু পেটের সমস্যা, নাকি মনের সঙ্গেও রয়েছে গভীর সম্পর্ক? তাহসিফের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার দিশা, যা বলল পুলিশ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে সিনেমা-নাটক ছাড়লেন চিত্রনায়ক রাসেল মিয়া, মনোযোগ দিতে চান আল্লাহর পথে
Desh Scope 24
১ নভেম্বর ২০২৬, ৩:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাহসিফের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার দিশা, যা বলল পুলিশ

ছবি: সংগৃহীত

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দিশা (১৯) নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করতে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করার প্রস্তুতি নিয়েছে পুলিশ।

রোববার (১ নভেম্বর) দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, গ্রেপ্তার তরুণীকে আদালতে হাজির করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, দিশা নিহত তাহসিফের কথিত প্রেমিকা। তার কাছ থেকে মৃত্যুর ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ কোনো তথ্য পাওয়া যায় কি না, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্তকারী দল।

এদিকে, ঘটনার রাতে উত্তরার একটি রেস্টুরেন্টে তাহসিফ, দীপ ও দিশার উপস্থিতির তথ্য পাওয়া গেছে সিসিটিভি ফুটেজে। ফুটেজ অনুযায়ী, গত ২৭ অক্টোবর রাত ১০টা ১৭ মিনিটে তারা উত্তরার ১১ নম্বর সেক্টরের ওই রেস্টুরেন্টে পৌঁছান। পরে তিনজনকে একসঙ্গে রেস্টুরেন্টে প্রবেশ করতে দেখা যায়।

রেস্টুরেন্টের ভেতরের আরেকটি ক্যামেরার ফুটেজে দেখা যায়, তাহসিফ ও দিশা লিফটের সামনে অপেক্ষা করছিলেন। কিছুক্ষণ পর হেলমেট পরা অবস্থায় সেখানে আসেন দীপ। এরপর তিনজন একসঙ্গে লিফটে ওঠেন।

প্রায় দেড় ঘণ্টা পর রাত ১১টা ৫১ মিনিটে তাদের রেস্টুরেন্ট থেকে বের হতে দেখা যায়। পরে মোটরসাইকেলে করে সেখান থেকে চলে যান তারা।

রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর তাহসিফ, দীপ ও দিশা কোথায় গিয়েছিলেন, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তাদের পরবর্তী গতিবিধি এবং তাহসিফের মৃত্যুর সঙ্গে সংশ্লিষ্ট কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে ইউএনওর নেতৃত্বে অভিযান, উচ্ছেদ হলো দুই শতাধিক অবৈধ দোকান

১

যুক্তরাজ্যে ‘আঠারো আনা বাঙালিয়ানা’র ওয়েবসাইট উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

২

চার দিন বন্ধ থাকবে সামিটের এলএনজি টার্মিনাল, কমবে গ্যাস সরবরাহ

৩

দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

চট্টগ্রামে চাকরিরত পাঁচ শতাধিক আইনজীবীর সনদ স্থগিতের উদ্যোগ

৫

তরুণদের মধ্যেও বাড়ছে কোলন ক্যানসারের ঝুঁকি, যেসব লক্ষণে সতর্ক হবেন

৬

আইবিএস কি শুধু পেটের সমস্যা, নাকি মনের সঙ্গেও রয়েছে গভীর সম্পর্ক?

৭

তাহসিফের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার দিশা, যা বলল পুলিশ

৮

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

৯

সিনেমা-নাটক ছাড়লেন চিত্রনায়ক রাসেল মিয়া, মনোযোগ দিতে চান আল্লাহর পথে

১০

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

১১

তাহসিফের সুরতহাল প্রতিবেদনে যা আছে

১২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি

১৩

চলচ্চিত্র ও নাটকের কাজ থেকে বিদায়ের ঘোষণা অভিনেতা রাসেল মিয়ার

১৪

ঢাকাসহ সারাদেশে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে নতুন নীতিমালা

১৫

গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড

১৬

‘মহব্বত’ সিনেমায় শাকিবের নায়িকা কি কিনজা হাশমি? নতুন গুঞ্জন

১৭

কেরানীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, কুসুম বেকারিকে ৩ লাখ টাকা জরিমানা

১৮

ফজরের নামাজের গুরুত্ব ও ফজিলত: দিনের শুরু হোক ইবাদতে

১৯

তানজিন তিশার বিরুদ্ধে ফের মামলা, ২৩ নভেম্বর আদালতে হাজিরার নির্দেশ

২০