সর্বশেষ
বিনোদন ডেক্স
১৭ জুলাই ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জ্যাকলিন কাব্যের কবিতা ‘ব্যর্থতার নেশা’

ছবি: সংগৃহীত

সমসাময়িক অনুভূতি, আত্মস্বীকারোক্তি এবং জীবনের প্রতি এক ভিন্ন দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছে জ্যাকলিন কাব্যের কবিতা ‘ব্যর্থতার নেশা’-য়। কবিতাটিতে ব্যর্থতা, হারানো এবং নিজেকে স্বেচ্ছায় পিছিয়ে রাখার এক গভীর মনস্তাত্ত্বিক অনুভূতি তুলে ধরা হয়েছে।

কবি এখানে প্রচলিত সাফল্যের ধারণার বিপরীতে দাঁড়িয়ে এক ভিন্ন বাস্তবতার কথা বলেছেন। যেখানে জেতার নেশা নয়, বরং হার মানার মধ্যেই খুঁজে পাওয়া যায় এক ধরনের স্বস্তি ও মুক্তি। মানুষের জীবনে ‘নেশা’ শুধু মাদকেই সীমাবদ্ধ নয়—সাফল্য, অর্জন কিংবা মানুষও হয়ে উঠতে পারে নেশার উৎস—এই বার্তাই কবিতার মূল সুর।

কবিতা: ব্যর্থতার নেশা

আমি না আসলে ঠকতেই চাই

তোমরা আমার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দাও

আমি বড্ড বোকা,

আমি বুঝতেই পারছি না কিভাবে অনবরত ঠকে চলেছি!

আমি আসলে কম বুঝতেই চাই

আমি আসলে ঠকতেই চাই!

আমি চাই’ই কেউ আমাকে ঠকিয়ে যাক

আমাকে হারিয়ে কেউ জিতে যাক

গুণে না নেয়ার অপরাধে কেউ আমাকে দু’পয়সা কম দিক

বুঝে না নেয়ার অপরাধে কেউ আমাকে দু’নম্বরটাই দিক

তোমাদের সফলতার ভীড়ে, জিতে যাওয়া মানুষের ভীড়ে

ভীষণ বোকা, ঠকে যাওয়া, হেরে যাওয়া মানুষটাই আমি।

হেরে যাওয়া মানুষের একটা সুবিধা আছে,

না পাওয়ার আফসোস নাই

জয়ের নেশা নাই,

জয়ের নেশা আর পাওয়ার নেশা খুব বিড়ম্বনার।

পৃথিবীতে এত মাদকের উপচানোতে আর

নেশা বাড়াতে চাইনা,

আমি সেদিন থেকে জয়ের নেশা, পাওয়ার নেশা

সব ছেড়ে দিয়েছি, আমি যেদিন বুঝতে পারলাম

নেশা শুধু মাদকে হয় না, কখনো মানুষেও হয়..

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিরো আলমই ভালো ছিল’, কেন বললেন জয়?

“অ্যাড. ফিদাকে নিয়ে অপপ্রচারের অভিযোগ, ব্লাজার নিন্দা ও প্রতিবাদ”

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

উত্তরখানে গোপন বৈঠক: যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

তারেক আনন্দের কথায় তামিম-অবন্তী সিঁথির ‘প্রিয় কবিতা’

জলের মাঝে পরীমনির আবেদনময়ী লুক, নেটদুনিয়ায় ঝড়

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জরুরি নির্দেশনা

কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বাল্যবিবাহ বন্ধ, বরসহ ৩ জনের কারাদণ্ড

লালবাগে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা

১১

ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

১২

অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী, মাথায় ১৫ সেলাই

১৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

১৪

জনগণকেন্দ্রিক সম্পর্কের ওপর জোর দিতে হবে: স্পিকার হাফিজ উদ্দিন

১৫

জিনজিরায় মোবাইলের দোকানে চুরি: আন্তঃজেলা চোরচক্রের সন্দেহে গ্রেপ্তার ৫

১৬

শাহজালালে ৪০ ভরি স্বর্ণালংকারসহ দুইজন আটক

১৭

আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

১৯

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা লিওনেল মেসির

২০