সর্বশেষ
Desh Scope 24
১৯ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৩৫ বছর পর আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচনের ভোট

ছবি: সংগৃহীত

৩৫ বছর পর আবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশে। আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশন কক্ষে সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। ভোটগ্রহণ চলবে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

এবার রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ। মঙ্গলবার (১৮ আগস্ট) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় পার হলেও কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে দুই প্রার্থীর মধ্যেই ভোট হবে।

মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এক সংবাদ সম্মেলনে ভোটগ্রহণের বিস্তারিত প্রক্রিয়া তুলে ধরেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি জানান, ভোট শুরুর আগে প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের ভোট দেওয়ার নিয়ম সম্পর্কে অবহিত করবেন। এরপর শুরু হবে ভোটগ্রহণ।

ইসি সচিবের তথ্য অনুযায়ী, প্রতিটি ব্যালট পেপারে দুটি অংশ থাকবে—মুড়ি ও মূল ব্যালট। মুড়ি অংশে ভোটারের ক্রমিক নম্বর, নাম ও বিভক্তি নম্বর থাকবে। সেখানে সংসদ সদস্যকে নিজের পূর্ণ নাম লিখে স্বাক্ষর করতে হবে। এরপর তাকে মূল ব্যালট দেওয়া হবে।

মূল ব্যালটের ডান পাশে প্রার্থীদের নাম বাংলা বর্ণমালার ক্রমানুসারে থাকবে। সংশ্লিষ্ট প্রার্থীর নামের পাশে নির্ধারিত স্থানে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করার মাধ্যমে ভোট দিতে হবে। ভোট দেওয়া শেষে ব্যালট নির্ধারিত বাক্সে জমা দিতে হবে।

বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই শুরু হবে গণনা। মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে কতজন ভোট দিয়েছেন, বৈধ ও বাতিল ভোটের সংখ্যা এবং অব্যবহৃত ব্যালটের হিসাব করা হবে। এরপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রাপ্ত বৈধ ভোট গণনা করে সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করবেন নির্বাচনকর্তা।

পরে নির্বাচন কমিশনে ফলাফল পাঠানো হবে এবং সেই অনুযায়ী গেজেট প্রকাশ করা হবে।

রাষ্ট্রপতি নির্বাচনে সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট হয়েছিল ১৯৯১ সালে। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী আবদুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরী পেয়েছিলেন ৯২ ভোট। এরপর দীর্ঘ সময় রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থীর বিপরীতে আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি।

তাই ১৯৯১ সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি পদে ক্ষমতাসীন দলের প্রার্থীর বিপরীতে বিরোধী জোটের প্রার্থী থাকায় এবারের নির্বাচনকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক আনন্দের কথায় তামিম-অবন্তী সিঁথির ‘প্রিয় কবিতা’

জলের মাঝে পরীমনির আবেদনময়ী লুক, নেটদুনিয়ায় ঝড়

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জরুরি নির্দেশনা

কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বাল্যবিবাহ বন্ধ, বরসহ ৩ জনের কারাদণ্ড

লালবাগে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা

ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী, মাথায় ১৫ সেলাই

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

১০

জনগণকেন্দ্রিক সম্পর্কের ওপর জোর দিতে হবে: স্পিকার হাফিজ উদ্দিন

১১

জিনজিরায় মোবাইলের দোকানে চুরি: আন্তঃজেলা চোরচক্রের সন্দেহে গ্রেপ্তার ৫

১২

শাহজালালে ৪০ ভরি স্বর্ণালংকারসহ দুইজন আটক

১৩

আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

১৪

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

১৫

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা লিওনেল মেসির

১৬

নজরুল বর্ষ উপলক্ষে কেরানীগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৭

ব্যক্তিগত তথ্য ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ, শাহবাগ থানায় ঢাবি শিক্ষকের জিডি

১৮

সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি

১৯

বিএনপির অসংখ্য ত্যাগীরা এখন দলের গুরুত্বপূর্ণ জায়গায় নেই: রুমিন

২০