সর্বশেষ
বিনোদন ডেক্স
১৮ জুলাই ২০২৬, ৩:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাড়ি বিতর্কে মুখ খুললেন তানজিন তিশা

ছবি: সংগৃহীত

 

দীর্ঘদিন নীরব থাকার পর অবশেষে আলোচিত ‘শাড়িকাণ্ড’ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। ২৭ হাজার টাকার একটি শাড়িকে ঘিরে হওয়া প্রতারণা মামলার অভিযোগ তিনি সরাসরি নাকচ করে দিয়েছেন।

অভিনেত্রীর ভাষ্য, প্রায় ১৪ বছরের ক্যারিয়ারে তিনি সুনামের সঙ্গে কাজ করে আসছেন, তাই একটি শাড়ির জন্য প্রতারণার মতো ঘটনায় জড়ানোর প্রশ্নই ওঠে না। তিনি বলেন, “একজন শিল্পী যখন সামনে এগোয়, তখন তাকে বিভিন্নভাবে বিতর্কে জড়ানোর চেষ্টা করা হয়।”

রাজধানীর বনানীতে এক সংবাদ সম্মেলনে তিশা জানান, ‘সোলজার’ সিনেমার শুটিং শেষ হওয়ার পরপরই তার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয় এবং অল্প সময়ের মধ্যেই মামলাটি করা হয়। তবে বিষয়টি তিনি আইনগতভাবেই মোকাবিলা করবেন বলে জানিয়েছেন।

তিশা আরও বলেন, দেশের বিচার ব্যবস্থার ওপর তার পূর্ণ আস্থা রয়েছে। নির্ধারিত তারিখে আদালতে হাজির হয়ে তিনি নিজের পক্ষে আইনি লড়াই চালিয়ে যাবেন। “আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আশা করছি, সঠিক বিচার পাব,”—যোগ করেন তিনি।

প্রসঙ্গত, ২০২৫ সালের শেষদিকে একটি অনলাইন ফ্যাশন পেজের প্রশাসক আমিনুল ইসলাম অভিযোগ করেন, প্রচারণার উদ্দেশ্যে নেওয়া শাড়ির মূল্য পরিশোধ কিংবা চুক্তি অনুযায়ী কাজ সম্পন্ন করেননি তিশা। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে আগামী ১৩ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, ব্যক্তিগত বিতর্কের মাঝেও কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। তার ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্র ‘সোলজার’-এ তিনি অভিনয় করছেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান-এর বিপরীতে। ছবিটি পরিচালনা করেছেন সাকিব ফাহাদ এবং চলতি বছরেই মুক্তির সম্ভাবনা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক আনন্দের কথায় তামিম-অবন্তী সিঁথির ‘প্রিয় কবিতা’

জলের মাঝে পরীমনির আবেদনময়ী লুক, নেটদুনিয়ায় ঝড়

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জরুরি নির্দেশনা

কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বাল্যবিবাহ বন্ধ, বরসহ ৩ জনের কারাদণ্ড

লালবাগে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা

ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী, মাথায় ১৫ সেলাই

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

১০

জনগণকেন্দ্রিক সম্পর্কের ওপর জোর দিতে হবে: স্পিকার হাফিজ উদ্দিন

১১

জিনজিরায় মোবাইলের দোকানে চুরি: আন্তঃজেলা চোরচক্রের সন্দেহে গ্রেপ্তার ৫

১২

শাহজালালে ৪০ ভরি স্বর্ণালংকারসহ দুইজন আটক

১৩

আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

১৪

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

১৫

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা লিওনেল মেসির

১৬

নজরুল বর্ষ উপলক্ষে কেরানীগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৭

ব্যক্তিগত তথ্য ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ, শাহবাগ থানায় ঢাবি শিক্ষকের জিডি

১৮

সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি

১৯

বিএনপির অসংখ্য ত্যাগীরা এখন দলের গুরুত্বপূর্ণ জায়গায় নেই: রুমিন

২০