সর্বশেষ
Desh Scope 24
২৪ জুলাই ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল

ছবি: সংগৃহীত

বর্ষা এলেই অনেকের খাদ্যাভ্যাসে পরিবর্তন আসে। গরম গরম ভাজাপোড়া, মুখরোচক নাশতা কিংবা কম শারীরিক পরিশ্রমের কারণে এ সময় রক্তে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে যাওয়ার ঝুঁকিও বাড়ে। বিশেষ করে যাদের হৃদরোগ, উচ্চ রক্তচাপ বা রক্তে চর্বির সমস্যা রয়েছে, তাদের জন্য এই সময়টা বাড়তি সতর্কতার।

তবে সুসংবাদ হলো, বর্ষার মৌসুমি কিছু ফল নিয়মিত খাদ্যতালিকায় রাখলে স্বাভাবিকভাবেই হৃদস্বাস্থ্যের যত্ন নেওয়া সহজ হতে পারে। এই বর্ষায় সুস্থ থাকতে কোন কোন ফল খাবেন জেনে নিন-

পেয়ারা

বর্ষার অন্যতম সহজলভ্য ও পুষ্টিকর ফল পেয়ারা। এতে রয়েছে প্রচুর ভিটামিন সি, পটাশিয়াম এবং দ্রবণীয় খাদ্যআঁশ। এসব উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে এবং ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমাতে ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে নিয়মিত পেয়ারা খাওয়া হৃদরোগের ঝুঁকি কমাতেও সহায়ক বলে মনে করা হয়।

নাশপাতি

নাশপাতিতেও রয়েছে পেকটিন নামের বিশেষ ধরনের দ্রবণীয় খাদ্যআঁশ। এটি অন্ত্রে কোলেস্টেরল শোষণের পরিমাণ কমিয়ে শরীর থেকে তা বের করে দিতে সহায়তা করে। ফলে রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে নাশপাতি হতে পারে একটি ভালো প্রাকৃতিক খাদ্য।

কলা

প্রতিদিনের পরিচিত ফল কলাও হৃদপিণ্ডের জন্য উপকারি। এতে থাকা পটাশিয়াম রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে। পাশাপাশি এর খাদ্যআঁশ শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বি নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তাই পরিমিত পরিমাণে কলা খাওয়া হৃদস্বাস্থ্যের জন্যও উপকারী।

জাম

বর্ষার আরেকটি জনপ্রিয় ফল জাম। এতে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহনাশক উপাদান, যা রক্তনালির প্রদাহ কমাতে এবং স্বাভাবিক রক্তসঞ্চালন বজায় রাখতে সহায়তা করে। এ কারণে হৃদযন্ত্র সুস্থ রাখার খাদ্যতালিকায় জামও গুরুত্বপূর্ণ স্থান পেতে পারে।

জামরুল

এই ফলে রয়েছে নিয়াসিন ও খাদ্যআঁশ, যা ক্ষতিকর এলডিএল কোলেস্টেরল কমাতে এবং উপকারী এইচডিএল কোলেস্টেরলের মাত্রা বাড়াতে সহায়ক হতে পারে। ফলে নিয়মিত ও পরিমিত পরিমাণে জামরুল খাওয়াও হৃদস্বাস্থ্যের জন্য উপকারী অভ্যাস হতে পারে।

শুধু এসব ফলই নয়, লেবু বা বাতাবিলেবুর মতো টকজাতীয় ফলও কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণে সহায়ক বলে মনে করা হয়। এসব ফলে থাকা ভিটামিন সি ও খাদ্যআঁশ যকৃতের স্বাভাবিক কার্যক্রমে সহায়তা করে এবং চর্বির বিপাক প্রক্রিয়াকে সচল রাখতে ভূমিকা রাখে। অন্যদিকে আপেল ও আনারসে থাকা দ্রবণীয় খাদ্যআঁশ এবং ব্রোমেলিন নামের এনজাইম রক্তনালিতে চর্বি জমার প্রবণতা কমাতে সাহায্য করতে পারে।

তবে শুধু ফল খেলেই কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণে থাকবে, এমনটি ভাবার সুযোগ নেই। সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত হাঁটা বা ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলাও সমান গুরুত্বপূর্ণ। বিশেষ করে যাদের ডায়াবেটিস রয়েছে, তাদের ফলের ধরন ও পরিমাণ নির্ধারণের আগে অবশ্যই চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া উচিত।

বর্ষার মৌসুমি ফল শুধু স্বাদের জন্য নয়, সঠিকভাবে বেছে খেলে তা হৃদস্বাস্থ্য ভালো রাখতে এবং রক্তে চর্বির মাত্রা নিয়ন্ত্রণে রাখার প্রচেষ্টাকেও আরও কার্যকর করে তুলতে পারে। তাই এই মৌসুমে প্রতিদিনের খাদ্যতালিকায় অন্তত একটি মৌসুমি ফল রাখার অভ্যাস গড়ে তোলা হতে পারে সুস্থ জীবনের একটি সহজ কিন্তু কার্যকর পদক্ষেপ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক আনন্দের কথায় তামিম-অবন্তী সিঁথির ‘প্রিয় কবিতা’

জলের মাঝে পরীমনির আবেদনময়ী লুক, নেটদুনিয়ায় ঝড়

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জরুরি নির্দেশনা

কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বাল্যবিবাহ বন্ধ, বরসহ ৩ জনের কারাদণ্ড

লালবাগে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা

ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী, মাথায় ১৫ সেলাই

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

১০

জনগণকেন্দ্রিক সম্পর্কের ওপর জোর দিতে হবে: স্পিকার হাফিজ উদ্দিন

১১

জিনজিরায় মোবাইলের দোকানে চুরি: আন্তঃজেলা চোরচক্রের সন্দেহে গ্রেপ্তার ৫

১২

শাহজালালে ৪০ ভরি স্বর্ণালংকারসহ দুইজন আটক

১৩

আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

১৪

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

১৫

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা লিওনেল মেসির

১৬

নজরুল বর্ষ উপলক্ষে কেরানীগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৭

ব্যক্তিগত তথ্য ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ, শাহবাগ থানায় ঢাবি শিক্ষকের জিডি

১৮

সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি

১৯

বিএনপির অসংখ্য ত্যাগীরা এখন দলের গুরুত্বপূর্ণ জায়গায় নেই: রুমিন

২০