সর্বশেষ
Desh Scope 24
৩১ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্যক্তিগত তথ্য ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ, শাহবাগ থানায় ঢাবি শিক্ষকের জিডি

ছবি: সংগৃহীত

অনুমতি ছাড়া ব্যক্তিগত মোবাইল নম্বর, ইমেইল ও বাসার ঠিকানা ফেসবুকে প্রকাশ করার অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষকের বিরুদ্ধে। তথ্যগুলো ছড়িয়ে পড়ার পর অজ্ঞাত বিভিন্ন নম্বর থেকে ফোন করে অশালীন কথা বলা ও হুমকি দেওয়ার অভিযোগও করেছেন তিনি।

এ ঘটনায় নিরাপত্তাহীনতার কথা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

রোববার (৩০ আগস্ট) দায়ের করা জিডির নম্বর ২০৩৮।

জিডিতে ওই শিক্ষক উল্লেখ করেন, তার অনুমতি ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা এবং বাসার ঠিকানা প্রকাশ করা হয়েছে। এরপর থেকেই বিভিন্ন অপরিচিত নম্বর থেকে ফোন আসতে থাকে। ফোনে তাকে অশালীন কথা বলা এবং হুমকি দেওয়ার অভিযোগও করেন তিনি।

বিশেষ করে বাসার ঠিকানা অনলাইনে ছড়িয়ে পড়ায় নিজের বাসায় থাকাকেও অনিরাপদ মনে করছেন বলে জিডিতে উল্লেখ করেন এই শিক্ষক। নিজের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার আইনগত প্রতিকার চেয়ে তিনি থানায় জিডি করেন।

শাহবাগ থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। একইসঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার প্রক্রিয়াও চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক আনন্দের কথায় তামিম-অবন্তী সিঁথির ‘প্রিয় কবিতা’

জলের মাঝে পরীমনির আবেদনময়ী লুক, নেটদুনিয়ায় ঝড়

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জরুরি নির্দেশনা

কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বাল্যবিবাহ বন্ধ, বরসহ ৩ জনের কারাদণ্ড

লালবাগে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা

ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী, মাথায় ১৫ সেলাই

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

১০

জনগণকেন্দ্রিক সম্পর্কের ওপর জোর দিতে হবে: স্পিকার হাফিজ উদ্দিন

১১

জিনজিরায় মোবাইলের দোকানে চুরি: আন্তঃজেলা চোরচক্রের সন্দেহে গ্রেপ্তার ৫

১২

শাহজালালে ৪০ ভরি স্বর্ণালংকারসহ দুইজন আটক

১৩

আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

১৪

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

১৫

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা লিওনেল মেসির

১৬

নজরুল বর্ষ উপলক্ষে কেরানীগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৭

ব্যক্তিগত তথ্য ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ, শাহবাগ থানায় ঢাবি শিক্ষকের জিডি

১৮

সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি

১৯

বিএনপির অসংখ্য ত্যাগীরা এখন দলের গুরুত্বপূর্ণ জায়গায় নেই: রুমিন

২০