সর্বশেষ
লিটন আফরোজ
২১ মে ২০২৬, ৪:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নিটোরে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
দেশজুড়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলা, হুমকি ও হয়রানির প্রতিবাদ এবং দোষীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ মে) রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), নিটোর শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিটোর পরিচালক ও ড্যাব কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান। এছাড়াও বিভিন্ন বিভাগের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ক্রমাগত হামলা কেবল ব্যক্তির ওপর আঘাত নয়, এটি দেশের সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থার জন্যও হুমকিস্বরূপ। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হলে স্বাস্থ্যসেবার মান ব্যাহত হবে এবং সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে।

তারা হাসপাতালগুলোতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, চিকিৎসকদের নিরাপত্তা জোরদার এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. আবু তাহের রবি, অধ্যাপক ডা. মোবারক হোসেন, অধ্যাপক ডা. সাইদুর রহমানসহ নিটোরের বিভিন্ন পর্যায়ের চিকিৎসকরা।

অনুষ্ঠানের শেষদিকে ড্যাব নিটোর শাখার সাধারণ সম্পাদক ডা. শেখ মুহাম্মদ আতিউর রহমান সুজন চিকিৎসকদের ন্যায্য অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক আনন্দের কথায় তামিম-অবন্তী সিঁথির ‘প্রিয় কবিতা’

জলের মাঝে পরীমনির আবেদনময়ী লুক, নেটদুনিয়ায় ঝড়

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জরুরি নির্দেশনা

কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বাল্যবিবাহ বন্ধ, বরসহ ৩ জনের কারাদণ্ড

লালবাগে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা

ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী, মাথায় ১৫ সেলাই

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

১০

জনগণকেন্দ্রিক সম্পর্কের ওপর জোর দিতে হবে: স্পিকার হাফিজ উদ্দিন

১১

জিনজিরায় মোবাইলের দোকানে চুরি: আন্তঃজেলা চোরচক্রের সন্দেহে গ্রেপ্তার ৫

১২

শাহজালালে ৪০ ভরি স্বর্ণালংকারসহ দুইজন আটক

১৩

আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

১৪

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

১৫

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা লিওনেল মেসির

১৬

নজরুল বর্ষ উপলক্ষে কেরানীগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৭

ব্যক্তিগত তথ্য ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ, শাহবাগ থানায় ঢাবি শিক্ষকের জিডি

১৮

সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি

১৯

বিএনপির অসংখ্য ত্যাগীরা এখন দলের গুরুত্বপূর্ণ জায়গায় নেই: রুমিন

২০