সর্বশেষ
Agami IT
২০ মে ২০২৬, ৫:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিরপুর-১১ বাউনিয়া বাজারে লাইভ চলাকালে সাংবাদিকের ওপর হা’মলা

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মিরপুর-১১ এলাকার বাউনিয়া বাজারে সংবাদ সংগ্রহ ও লাইভ সম্প্রচারের সময় হামলার শিকার হয়েছেন মোহনা টেলিভিশনের মাল্টিমিডিয়া রিপোর্টার এশা মাহমুদ।

অভিযোগ উঠেছে, একদল দখলদার বাহিনীর সদস্য তার ওপর অতর্কিত হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে পেশাগত দায়িত্ব পালনকালে এশা মাহমুদ লাইভে ছিলেন। এসময় কয়েকজন ব্যক্তি তাকে ঘিরে ফেলে এবং একপর্যায়ে হামলা চালায়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আশপাশে থাকা অন্যান্য সাংবাদিকরা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

পরে আহত অবস্থায় এশা মাহমুদকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পর তিনি নিউজডিবিএনকে জানান, হামলার ঘটনাটি কিছু সময় আগেই ঘটেছে এবং বিষয়টি নিয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার চিন্তাভাবনা করছেন।

তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিশ্চিত করেননি বলেও জানান তিনি।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক আনন্দের কথায় তামিম-অবন্তী সিঁথির ‘প্রিয় কবিতা’

জলের মাঝে পরীমনির আবেদনময়ী লুক, নেটদুনিয়ায় ঝড়

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জরুরি নির্দেশনা

কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বাল্যবিবাহ বন্ধ, বরসহ ৩ জনের কারাদণ্ড

লালবাগে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা

ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী, মাথায় ১৫ সেলাই

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

১০

জনগণকেন্দ্রিক সম্পর্কের ওপর জোর দিতে হবে: স্পিকার হাফিজ উদ্দিন

১১

জিনজিরায় মোবাইলের দোকানে চুরি: আন্তঃজেলা চোরচক্রের সন্দেহে গ্রেপ্তার ৫

১২

শাহজালালে ৪০ ভরি স্বর্ণালংকারসহ দুইজন আটক

১৩

আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

১৪

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

১৫

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা লিওনেল মেসির

১৬

নজরুল বর্ষ উপলক্ষে কেরানীগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৭

ব্যক্তিগত তথ্য ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ, শাহবাগ থানায় ঢাবি শিক্ষকের জিডি

১৮

সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি

১৯

বিএনপির অসংখ্য ত্যাগীরা এখন দলের গুরুত্বপূর্ণ জায়গায় নেই: রুমিন

২০