সর্বশেষ
স্পোর্টস ডেক্স
২৬ জুলাই ২০২৬, ৯:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশ বৈচিত্র্যকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ‘আমার কেরানীগঞ্জ’

ছবি: সংগৃহীত

 

কেরানীগঞ্জের গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত মাল্টিমিডিয়া প্রীতি ফুটবল ম্যাচে দেশ বৈচিত্র্যকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে টিম ‘আমার কেরানীগঞ্জ’।

রবিবার বিকেল ৪টায় জিনজিরা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচে কেরানীগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শক এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় টিম ‘আমার কেরানীগঞ্জ’। ম্যাচের শুরুতেই দুর্দান্ত এক গোল করে এগিয়ে যায় দলটি। তবে বেশিক্ষণ অপেক্ষা না করিয়ে সমতায় ফেরে দেশ বৈচিত্র্য। এরপর প্রথমার্ধের শেষ ভাগে আরও একটি গোল করে আবারও এগিয়ে যায় টিম ‘আমার কেরানীগঞ্জ’। ফলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধে উভয় দলই একাধিক আক্রমণ পরিচালনা করলেও কোনো দলই আর জালের দেখা পায়নি। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে টিম ‘আমার কেরানীগঞ্জ’ এবং শিরোপা নিজেদের করে নেয়।

ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়রা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একে অপরকে অভিনন্দন জানান। আয়োজকরা জানান, কেরানীগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, বন্ধুত্ব এবং সুসম্পর্ক আরও দৃঢ় করতেই এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিরো আলমই ভালো ছিল’, কেন বললেন জয়?

“অ্যাড. ফিদাকে নিয়ে অপপ্রচারের অভিযোগ, ব্লাজার নিন্দা ও প্রতিবাদ”

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

উত্তরখানে গোপন বৈঠক: যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

তারেক আনন্দের কথায় তামিম-অবন্তী সিঁথির ‘প্রিয় কবিতা’

জলের মাঝে পরীমনির আবেদনময়ী লুক, নেটদুনিয়ায় ঝড়

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জরুরি নির্দেশনা

কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বাল্যবিবাহ বন্ধ, বরসহ ৩ জনের কারাদণ্ড

লালবাগে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা

১১

ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

১২

অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী, মাথায় ১৫ সেলাই

১৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

১৪

জনগণকেন্দ্রিক সম্পর্কের ওপর জোর দিতে হবে: স্পিকার হাফিজ উদ্দিন

১৫

জিনজিরায় মোবাইলের দোকানে চুরি: আন্তঃজেলা চোরচক্রের সন্দেহে গ্রেপ্তার ৫

১৬

শাহজালালে ৪০ ভরি স্বর্ণালংকারসহ দুইজন আটক

১৭

আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

১৯

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা লিওনেল মেসির

২০