সর্বশেষ
LITON AFROZ
১৫ মে ২০২৬, ৯:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোসলে নেমে (শাবিপ্রবির) শিক্ষার্থী নিখোঁজ

সংগৃহীত ছবি
শান্ত নিখোঁজের দুই ঘণ্টা পার হলেও,উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়নি

প্রতিবেদনঃ সিলেট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র বিছনাকান্দিতে গোসল করতে নেমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী শান্ত বণিক নিখোঁজ হয়েছেন। শুকবার (১৫ মে) ব্যাচের সহপাঠীদের সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ হন তিনি।

নিখোঁজ শান্ত শাবিপ্রবির পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। রাত আটটায় এ প্রতিবেদন লেখার সময়ও তার সন্ধান পাওয়া যায়নি।

একই বিভাগের ২০২১-২০২২ সেশনের শিক্ষার্থী সোহেল রানা বলেন, ‘আমরা অন্য একটি স্থানে ছিলাম। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি।

এসে জানতে পারি, শান্তসহ তিনজন একসঙ্গে জিরো পয়েন্ট থেকে একটু সামনে পানিতে নেমেছিল। বাকি দুজন নিরাপদে তীরে উঠতে পারলেও শান্ত পানির স্রোতে তলিয়ে যায় এবং এখনো সে নিখোঁজ রয়েছে।’
তিনি আরো বলেন, ‘শান্ত নিখোঁজের দুই ঘণ্টা পার হলেও ফায়ার সার্ভিস বা প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়নি। বর্তমানে স্থানীয় ডুবুরিরা নিজ দায়িত্বে তাকে খোঁজার চেষ্টা চালাচ্ছেন।

বিছানাকান্দি টুরিস্ট পুলিশের ক্যাম্প পরিদর্শক মো. ফারুক বলেন, ‘বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে আমাদের বিষয়টি জানানো হয়। সিলেট থেকে ডুবুরি দল রওনা দিয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত তারা পৌঁছায়নি।’

তিনি আরো বলেন, ‘ঘটনাস্থলটি ভারত-বাংলাদেশ সীমান্তের নো ম্যানস ল্যান্ড সংলগ্ন একটি জলাশয়। স্থানীয়রা নৌকা নিয়ে উদ্ধারের চেষ্টা চালিয়েছেন, তবে সফল হননি।

ডুবুরি দল এলে উদ্ধার অভিযান শুরু হবে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ে প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান বলেন, ‘আমরা জানতে পেরে জেলা পরিষদ থেকে ডুবুরি পাঠানোর চেষ্টা করছি। একই সঙ্গে গোয়াইনঘাটের যে ইউএনও, আমাদের ছাত্র রতন অধিকারীকে রিকুয়েস্ট করেছি স্থানীয় ডুবুরি দিয়ে তাকে উদ্ধারের চেষ্টার করার জন্য। সে তার তৎপরতা চালাচ্ছে। স্থানীয় প্রশাসন এবং আমাদের জেলা প্রশাসনকে সাথে কাজে করার চেষ্টা করছি।’

এ বিষয়ে জানতে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিরো আলমই ভালো ছিল’, কেন বললেন জয়?

“অ্যাড. ফিদাকে নিয়ে অপপ্রচারের অভিযোগ, ব্লাজার নিন্দা ও প্রতিবাদ”

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

উত্তরখানে গোপন বৈঠক: যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

তারেক আনন্দের কথায় তামিম-অবন্তী সিঁথির ‘প্রিয় কবিতা’

জলের মাঝে পরীমনির আবেদনময়ী লুক, নেটদুনিয়ায় ঝড়

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জরুরি নির্দেশনা

কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বাল্যবিবাহ বন্ধ, বরসহ ৩ জনের কারাদণ্ড

লালবাগে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা

১১

ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

১২

অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী, মাথায় ১৫ সেলাই

১৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

১৪

জনগণকেন্দ্রিক সম্পর্কের ওপর জোর দিতে হবে: স্পিকার হাফিজ উদ্দিন

১৫

জিনজিরায় মোবাইলের দোকানে চুরি: আন্তঃজেলা চোরচক্রের সন্দেহে গ্রেপ্তার ৫

১৬

শাহজালালে ৪০ ভরি স্বর্ণালংকারসহ দুইজন আটক

১৭

আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

১৯

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা লিওনেল মেসির

২০