সর্বশেষ
Desh Scope 24
২৯ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা: মৃত ৬১৬, নিখোঁজ প্রায় ২ হাজার

ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ স্রোতে মৃতের সংখ্যা বেড়ে ৬১৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ১ হাজার ৯২৪ জন। নিখোঁজদের মধ্যে ৩২০ জন ভারতীয় নাগরিকও রয়েছেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, বন্যায় বিভিন্ন এলাকা থেকে ১ হাজার ৫৪৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। দুর্গত অঞ্চলগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত ৫৭৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। পরে নতুন করে আরও মরদেহ উদ্ধারের ফলে মৃতের সংখ্যা বেড়ে ৬১৬ জনে পৌঁছেছে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য বলছে, সবচেয়ে বেশি মরদেহ উদ্ধার হয়েছে চিতওয়ান জেলা থেকে—২৩৩টি। এছাড়া নাওয়ালপরাসি ইস্টে ১৫৪টি, গোরখায় ৪৬টি, ধাদিংয়ে ৪০টি, নুয়াকোটে ৩৭টি, তানাহুতে ৩০টি, নাওয়ালপরাসি ওয়েস্টে ২৭টি এবং রাসুয়ায় ১২টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে, নেপাল-তিব্বত সীমান্তের ভয়াবহ পরিস্থিতিতে চীনের স্বায়ত্তশাসিত তিব্বত অঞ্চলের গিরং কাউন্টিতে পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নেপাল-তিব্বত সীমান্তে বন্যার পর অন্তত ৩২০ জন ভারতীয় নিখোঁজ রয়েছেন। একই সঙ্গে চীনের অংশে প্রায় ৪০০ ভারতীয় আটকা পড়েছেন।

গত বুধবার সকালে নেপালের রাসুয়া ও আশপাশের জেলাগুলোতে আকস্মিক বন্যা আঘাত হানে। এরপর থেকে বহু মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ৮৬ জন নিরাপত্তাকর্মী, ৫১৭ জন বিদেশি পর্যটক এবং ১২৭ জন নেপালি পর্যটক রয়েছেন বলে জানা গেছে।

বন্যাকবলিত বিভিন্ন এলাকায় নিখোঁজদের সন্ধানে অভিযান চালানোর পাশাপাশি উদ্ধার, চিকিৎসা ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক আনন্দের কথায় তামিম-অবন্তী সিঁথির ‘প্রিয় কবিতা’

জলের মাঝে পরীমনির আবেদনময়ী লুক, নেটদুনিয়ায় ঝড়

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জরুরি নির্দেশনা

কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বাল্যবিবাহ বন্ধ, বরসহ ৩ জনের কারাদণ্ড

লালবাগে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা

ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী, মাথায় ১৫ সেলাই

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

১০

জনগণকেন্দ্রিক সম্পর্কের ওপর জোর দিতে হবে: স্পিকার হাফিজ উদ্দিন

১১

জিনজিরায় মোবাইলের দোকানে চুরি: আন্তঃজেলা চোরচক্রের সন্দেহে গ্রেপ্তার ৫

১২

শাহজালালে ৪০ ভরি স্বর্ণালংকারসহ দুইজন আটক

১৩

আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

১৪

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

১৫

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা লিওনেল মেসির

১৬

নজরুল বর্ষ উপলক্ষে কেরানীগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৭

ব্যক্তিগত তথ্য ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ, শাহবাগ থানায় ঢাবি শিক্ষকের জিডি

১৮

সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি

১৯

বিএনপির অসংখ্য ত্যাগীরা এখন দলের গুরুত্বপূর্ণ জায়গায় নেই: রুমিন

২০