সর্বশেষ
Desh Scope 24
২৩ অগাস্ট ২০২৬, ৮:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রোদঝলমলে ছবিতে স্পর্শিয়ার মুগ্ধতা, নেটদুনিয়ায় শুরু আলোচনা

ছবি: সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার নতুন কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর থেকেই ভক্তদের মাঝে বেশ সাড়া পড়েছে। রোদমাখা বিকেলের মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে শুক্রবার (২১ আগস্ট) নিজের ফেসবুক পেজে ছবিগুলো শেয়ার করেন অভিনেত্রী।

ছবিতে হলুদ ফুলের ছাপের স্লিভলেস পোশাকে দেখা যায় স্পর্শিয়াকে। খোলা চুলে সূর্যের আলো উপভোগ করার সময়টিকে আরও আকর্ষণীয় করে তুলতে ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করেছেন শন মেন্ডেস ও কামিলা কাবেলোর জনপ্রিয় গান ‘সেনোরিটা’। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শি অ্যান্ড দ্য সান’।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন স্পর্শিয়া। সেখানে তার পরিবারের সদস্যরা থাকেন। কাজের ব্যস্ততার পাশাপাশি পরিবারের সঙ্গে সময় কাটানো ও ঘোরাঘুরিতেও সময় দিচ্ছেন এই অভিনেত্রী।

যুক্তরাষ্ট্রে থাকাকালীন নিউইয়র্কের একটি আইম্যাক্স হলে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ দেখেছেন তিনি। পাশাপাশি ঘুরেছেন নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি এবং উপভোগ করেছেন মার্থা গ্রাহামের প্রদর্শনী।

এদিকে স্পর্শিয়ার নতুন ছবিগুলো প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন তিনি। ভক্তদের অনেকেই তার সৌন্দর্য ও স্টাইলের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ তার নতুন লুক নিয়ে নিজেদের মতামত জানিয়েছেন।

বর্তমানে কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ অভিনয় করছেন অর্চিতা স্পর্শিয়া। এতে তার সঙ্গে রয়েছেন তৌসিফ মাহবুব, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মারজুক রাসেল ও শামীম হাসান সরকারসহ আরও অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক আনন্দের কথায় তামিম-অবন্তী সিঁথির ‘প্রিয় কবিতা’

জলের মাঝে পরীমনির আবেদনময়ী লুক, নেটদুনিয়ায় ঝড়

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জরুরি নির্দেশনা

কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বাল্যবিবাহ বন্ধ, বরসহ ৩ জনের কারাদণ্ড

লালবাগে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা

ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী, মাথায় ১৫ সেলাই

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

১০

জনগণকেন্দ্রিক সম্পর্কের ওপর জোর দিতে হবে: স্পিকার হাফিজ উদ্দিন

১১

জিনজিরায় মোবাইলের দোকানে চুরি: আন্তঃজেলা চোরচক্রের সন্দেহে গ্রেপ্তার ৫

১২

শাহজালালে ৪০ ভরি স্বর্ণালংকারসহ দুইজন আটক

১৩

আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

১৪

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

১৫

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা লিওনেল মেসির

১৬

নজরুল বর্ষ উপলক্ষে কেরানীগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৭

ব্যক্তিগত তথ্য ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ, শাহবাগ থানায় ঢাবি শিক্ষকের জিডি

১৮

সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি

১৯

বিএনপির অসংখ্য ত্যাগীরা এখন দলের গুরুত্বপূর্ণ জায়গায় নেই: রুমিন

২০