সর্বশেষ
Desh Scope 24
২৮ জুলাই ২০২৬, ১:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা

ছবি: সংগৃহীত

টানা বৃষ্টি ও বন্যার প্রভাবে রাজধানীর বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। সরবরাহে ঘাটতির কারণে শাক-সবজির পাশাপাশি হঠাৎ করেই বেড়ে গেছে কাঁচামরিচের দাম, যা এখন ক্রেতাদের জন্য বড় চাপ হয়ে দাঁড়িয়েছে।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, কাঁচামরিচের দাম কেজিপ্রতি ৩০০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। কয়েকদিন আগেও যার দাম ছিল ২০০ টাকার কাছাকাছি, আর এক সপ্তাহ আগে ছিল মাত্র ১২০-১৩০ টাকা।

বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টির কারণে ক্ষেত থেকে মরিচ সংগ্রহে সমস্যা হচ্ছে এবং দ্রুত নষ্ট হয়ে যাওয়ায় সরবরাহ কমে গেছে। নতুন কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩০০ টাকায়, আর পুরোনো মরিচের দাম উঠেছে ৩২০ টাকা পর্যন্ত।

শুক্রবাদ বাজারের এক বিক্রেতা জানান, শুধু কাঁচামরিচ নয়, অন্যান্য সবজির দামও বাড়ছে। বেশি দামে কিনে আনতে হওয়ায় কম দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না। ফলে ক্রেতাদের সঙ্গে মাঝেমধ্যে বাকবিতণ্ডাও হচ্ছে।

অন্যদিকে ক্রেতারা বলছেন, নিত্যপ্রয়োজনীয় এই উপকরণের দাম নাগালের বাইরে চলে গেছে। এক গৃহিণী জানান, কাঁচামরিচ ছাড়া রান্না করা কঠিন, অথচ অল্প কিছু সবজি কিনতেই খরচ হয়ে যাচ্ছে প্রায় ২০০ টাকা।

বৃষ্টি অব্যাহত থাকলে দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তবে আবহাওয়া স্বাভাবিক হলে বাজার পরিস্থিতিও স্বস্তিতে ফিরতে পারে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিরো আলমই ভালো ছিল’, কেন বললেন জয়?

“অ্যাড. ফিদাকে নিয়ে অপপ্রচারের অভিযোগ, ব্লাজার নিন্দা ও প্রতিবাদ”

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

উত্তরখানে গোপন বৈঠক: যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

তারেক আনন্দের কথায় তামিম-অবন্তী সিঁথির ‘প্রিয় কবিতা’

জলের মাঝে পরীমনির আবেদনময়ী লুক, নেটদুনিয়ায় ঝড়

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জরুরি নির্দেশনা

কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বাল্যবিবাহ বন্ধ, বরসহ ৩ জনের কারাদণ্ড

লালবাগে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা

১১

ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

১২

অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী, মাথায় ১৫ সেলাই

১৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

১৪

জনগণকেন্দ্রিক সম্পর্কের ওপর জোর দিতে হবে: স্পিকার হাফিজ উদ্দিন

১৫

জিনজিরায় মোবাইলের দোকানে চুরি: আন্তঃজেলা চোরচক্রের সন্দেহে গ্রেপ্তার ৫

১৬

শাহজালালে ৪০ ভরি স্বর্ণালংকারসহ দুইজন আটক

১৭

আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

১৯

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা লিওনেল মেসির

২০