সর্বশেষ
Desh Scope 24
৩১ অগাস্ট ২০২৬, ২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নজরুল বর্ষ উপলক্ষে কেরানীগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ছবি: সংগৃহীত

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে ঢাকার কেরানীগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায় কেরানীগঞ্জ উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, সংস্কৃতিজন, শিক্ষানুরাগী, গণমাধ্যমকর্মী, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম, একাডেমিক শিক্ষা কর্মকর্তা হালিমা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল সাত্তার বেগ, সমাজসেবা কর্মকর্তা শিবলী জামান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা তাইবুর রহমান এবং নয়াবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মালেক মিয়া।

আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বর্ণাঢ্য জীবন, সাহিত্যকর্ম ও সমাজে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, নজরুলের সাম্য, মানবতা ও বিদ্রোহের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. উমর ফারুক বলেন, “বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে আমাদের ধারণ করা উচিত। তাঁর কর্ম ও জীবনাদর্শ সবার জন্য অনুকরণীয়। কবিতা ও গানের মাধ্যমে তিনি জীবনের নানা দিক তুলে ধরেছেন। প্রকৃতি, দারিদ্র্য, বিদ্রোহ, প্রেম ও ধর্মীয় বৈষম্যহীনতার বিষয়গুলো তাঁর লেখনীতে ফুটে উঠেছে।”

আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তিসহ মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, নজরুল বর্ষ উপলক্ষে ঘোষিত দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ৩১ আগস্ট শুরু হয়ে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক আনন্দের কথায় তামিম-অবন্তী সিঁথির ‘প্রিয় কবিতা’

জলের মাঝে পরীমনির আবেদনময়ী লুক, নেটদুনিয়ায় ঝড়

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জরুরি নির্দেশনা

কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বাল্যবিবাহ বন্ধ, বরসহ ৩ জনের কারাদণ্ড

লালবাগে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা

ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী, মাথায় ১৫ সেলাই

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

১০

জনগণকেন্দ্রিক সম্পর্কের ওপর জোর দিতে হবে: স্পিকার হাফিজ উদ্দিন

১১

জিনজিরায় মোবাইলের দোকানে চুরি: আন্তঃজেলা চোরচক্রের সন্দেহে গ্রেপ্তার ৫

১২

শাহজালালে ৪০ ভরি স্বর্ণালংকারসহ দুইজন আটক

১৩

আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

১৪

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

১৫

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা লিওনেল মেসির

১৬

নজরুল বর্ষ উপলক্ষে কেরানীগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৭

ব্যক্তিগত তথ্য ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ, শাহবাগ থানায় ঢাবি শিক্ষকের জিডি

১৮

সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি

১৯

বিএনপির অসংখ্য ত্যাগীরা এখন দলের গুরুত্বপূর্ণ জায়গায় নেই: রুমিন

২০