
মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘মাদার তেরেসা শান্তি পুরস্কার-২০২৬’-এর জন্য সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দৈনিক সমাচার-এর সম্পাদক ও প্রকাশক মোঃ আবু তালেবকে মনোনীত করা হয়েছে।
সাংবাদিকতা পেশায় দীর্ঘদিনের দায়িত্বশীল ভূমিকা, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননার জন্য মনোনীত করা হয়।
সাংবাদিকতা ও সমাজসেবায় তার নিষ্ঠা, দায়িত্ববোধ এবং মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে এই মনোনয়নকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মোঃ আবু তালেবের এই মনোনয়ন তার দীর্ঘদিনের পেশাগত ও সামাজিক অবদানের প্রতি একটি মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। এ সম্মাননা তার সাংবাদিকতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে আরও উৎসাহ জোগাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
মন্তব্য করুন