সর্বশেষ
Desh Scope 24
১৮ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দক্ষিণ কেরানীগঞ্জে জাল টাকার চক্রের তিন সদস্য আটক, উদ্ধার ১ লাখ ১০ হাজার টাকা

ছবি: সংগৃহীত

 

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ১০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

শনিবার (১৮ জুলাই ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। এসআই মো. মনির হোসেনের নেতৃত্বে ডিবির একটি দল অভিযানটি পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন—

মো. রাজিব মোল্লা (২০), তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫০ হাজার টাকা;

মো. রাব্বি হাওলাদার (২৫), তার কাছ থেকে ২৫ হাজার টাকা;

এবং মো. রাসেল (৩৪), তার কাছ থেকে ৩৫ হাজার টাকা জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা পটুয়াখালী জেলার বাসিন্দা হলেও তারা দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকার ভূতেরগলি এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। দীর্ঘদিন ধরে তারা এলাকায় জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

এ ঘটনায় উদ্ধারকৃত আলামতসহ তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, জাল টাকার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিরো আলমই ভালো ছিল’, কেন বললেন জয়?

“অ্যাড. ফিদাকে নিয়ে অপপ্রচারের অভিযোগ, ব্লাজার নিন্দা ও প্রতিবাদ”

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

উত্তরখানে গোপন বৈঠক: যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

তারেক আনন্দের কথায় তামিম-অবন্তী সিঁথির ‘প্রিয় কবিতা’

জলের মাঝে পরীমনির আবেদনময়ী লুক, নেটদুনিয়ায় ঝড়

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জরুরি নির্দেশনা

কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বাল্যবিবাহ বন্ধ, বরসহ ৩ জনের কারাদণ্ড

লালবাগে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা

১১

ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

১২

অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী, মাথায় ১৫ সেলাই

১৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

১৪

জনগণকেন্দ্রিক সম্পর্কের ওপর জোর দিতে হবে: স্পিকার হাফিজ উদ্দিন

১৫

জিনজিরায় মোবাইলের দোকানে চুরি: আন্তঃজেলা চোরচক্রের সন্দেহে গ্রেপ্তার ৫

১৬

শাহজালালে ৪০ ভরি স্বর্ণালংকারসহ দুইজন আটক

১৭

আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

১৯

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা লিওনেল মেসির

২০