সর্বশেষ
প্যারিস যাওয়ার সামর্থ্য ছিল না, দার্জিলিংকেই ‘প্যারিস’ বানিয়েছিলেন শাহরুখ খান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ গায়ে হলুদের সাজে তৌসিফ-সাফা, ভাইরাল ভিডিও ঘিরে ভক্তদের কৌতূহল কেরানীগঞ্জে ইউএনওর নেতৃত্বে অভিযান, উচ্ছেদ হলো দুই শতাধিক অবৈধ দোকান যুক্তরাজ্যে ‘আঠারো আনা বাঙালিয়ানা’র ওয়েবসাইট উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চার দিন বন্ধ থাকবে সামিটের এলএনজি টার্মিনাল, কমবে গ্যাস সরবরাহ দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে চাকরিরত পাঁচ শতাধিক আইনজীবীর সনদ স্থগিতের উদ্যোগ তরুণদের মধ্যেও বাড়ছে কোলন ক্যানসারের ঝুঁকি, যেসব লক্ষণে সতর্ক হবেন
Desh Scope 24
২ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শাহজালালে ৪০ ভরি স্বর্ণালংকারসহ দুইজন আটক

ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪০ দশমিক ৭৮ ভরি স্বর্ণালংকারসহ দুই ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার হওয়া স্বর্ণালংকারের ওজন ৪৭৫ দশমিক ৬ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৭৫ লাখ ৬২ হাজার ৪০ টাকা।

আটক ব্যক্তিরা হলেন—খায়রুল হাসান আকন (২৯) ও শেখ আরিফুল ইসলাম (৪৬)।

এয়ারপোর্ট এপিবিএন সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলার বহির্গেট এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন ওই দুই ব্যক্তি। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তারা সেখান থেকে পালানোর চেষ্টা করলে এপিবিএনের সদস্যরা তাদের আটক করেন।

পরে তাদের দেহ তল্লাশি করে ২১ ক্যারেটের মোট ৪৭৫ দশমিক ৬ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের বর্তমান বাজারমূল্য প্রায় ৭৫ লাখ ৬২ হাজার ৪০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা বিভিন্ন দেশ থেকে অজ্ঞাত যাত্রীদের মাধ্যমে স্বর্ণালংকারগুলো বাংলাদেশে আনার কথা জানিয়েছেন বলে দাবি করেছে এপিবিএন। পরে চোরাচালানের উদ্দেশ্যে এসব স্বর্ণ নিজেদের হেফাজতে নেন তারা। পুলিশের দাবি, আটক দুজন দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত।

এ ঘটনায় মঙ্গলবার বিমানবন্দর থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫-ডি ধারায় রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে স্বর্ণ এনে নিজেদের হেফাজতে রাখার অভিযোগে মামলাটি করা হয়।

এয়ারপোর্ট এপিবিএনের পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, বিমানবন্দর এলাকায় চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে এপিবিএনের অভিযান অব্যাহত রয়েছে। স্বর্ণ ও মাদক চোরাচালান প্রতিরোধে বিমানবন্দর এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্যারিস যাওয়ার সামর্থ্য ছিল না, দার্জিলিংকেই ‘প্যারিস’ বানিয়েছিলেন শাহরুখ খান

১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

২

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ

৩

গায়ে হলুদের সাজে তৌসিফ-সাফা, ভাইরাল ভিডিও ঘিরে ভক্তদের কৌতূহল

৪

কেরানীগঞ্জে ইউএনওর নেতৃত্বে অভিযান, উচ্ছেদ হলো দুই শতাধিক অবৈধ দোকান

৫

যুক্তরাজ্যে ‘আঠারো আনা বাঙালিয়ানা’র ওয়েবসাইট উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

৬

চার দিন বন্ধ থাকবে সামিটের এলএনজি টার্মিনাল, কমবে গ্যাস সরবরাহ

৭

দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

চট্টগ্রামে চাকরিরত পাঁচ শতাধিক আইনজীবীর সনদ স্থগিতের উদ্যোগ

৯

তরুণদের মধ্যেও বাড়ছে কোলন ক্যানসারের ঝুঁকি, যেসব লক্ষণে সতর্ক হবেন

১০

আইবিএস কি শুধু পেটের সমস্যা, নাকি মনের সঙ্গেও রয়েছে গভীর সম্পর্ক?

১১

তাহসিফের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার দিশা, যা বলল পুলিশ

১২

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

১৩

সিনেমা-নাটক ছাড়লেন চিত্রনায়ক রাসেল মিয়া, মনোযোগ দিতে চান আল্লাহর পথে

১৪

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

১৫

তাহসিফের সুরতহাল প্রতিবেদনে যা আছে

১৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি

১৭

চলচ্চিত্র ও নাটকের কাজ থেকে বিদায়ের ঘোষণা অভিনেতা রাসেল মিয়ার

১৮

ঢাকাসহ সারাদেশে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে নতুন নীতিমালা

১৯

গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড

২০