সর্বশেষ
আন্তর্জাতিক ডেক্স
২২ জুলাই ২০২৬, ২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অমিত শাহ ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ভারতের পার্লামেন্ট চত্বরে বিরোধীদের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

 

ভারতের পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভে নেমেছেন কংগ্রেসসহ বিরোধী দলের সংসদ সদস্যরা। নিট (NEET) পরীক্ষা ইস্যু এবং শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের ভূমিকার প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করেন।

বুধবার (২২ জুলাই) সকালে সংসদে যোগ দিতে আসা কংগ্রেসের এমপিরা কালো পোশাক পরে পার্লামেন্ট চত্বরে অবস্থান নেন। পরে তারা ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন। এ কর্মসূচিতে সমাজবাদী পার্টিসহ আরও কয়েকটি বিরোধী দল অংশ নেয়।

বিক্ষোভকারীরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন। পাশাপাশি নিট পরীক্ষা নিয়ে তৈরি হওয়া বিতর্ক এবং শিক্ষার্থীদের ওপর পুলিশের পদক্ষেপ নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা দাবি জানান তারা।

সমাজবাদী পার্টির সদস্যরাও কালো স্কার্ফ পরে বিক্ষোভে যোগ দেন। দলটির সভাপতি অখিলেশ যাদব আগের দিনের আন্দোলনেও অংশ নিয়েছিলেন, যেখানে তাকে পুলিশ আটক করেছিল।

কর্মসূচি চলাকালে বিরোধী এমপিরা সরকারবিরোধী স্লোগান দেন এবং শিক্ষার্থীদের সঙ্গে আচরণ নিয়ে সরকারের সমালোচনা করেন। তাদের বক্তব্য, সাম্প্রতিক ঘটনাগুলোর জবাব সরকারকে সংসদেই দিতে হবে।

কংগ্রেস নেতা পবন খেরা বলেন, শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত আলোচনায় বসার কোনো অর্থ নেই। তার মতে, শিক্ষার্থীদের ওপর পুলিশের পদক্ষেপের দায় আগে সরকারকে স্বীকার করতে হবে।

এদিকে সরকারি সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে সংসদের উভয় কক্ষেই আলোচনায় আগ্রহ রয়েছে। তবে কোন নিয়মে আলোচনা হবে, তা সব দলের সঙ্গে বৈঠকের পর স্পিকার চূড়ান্ত করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক আনন্দের কথায় তামিম-অবন্তী সিঁথির ‘প্রিয় কবিতা’

জলের মাঝে পরীমনির আবেদনময়ী লুক, নেটদুনিয়ায় ঝড়

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জরুরি নির্দেশনা

কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বাল্যবিবাহ বন্ধ, বরসহ ৩ জনের কারাদণ্ড

লালবাগে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা

ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী, মাথায় ১৫ সেলাই

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

১০

জনগণকেন্দ্রিক সম্পর্কের ওপর জোর দিতে হবে: স্পিকার হাফিজ উদ্দিন

১১

জিনজিরায় মোবাইলের দোকানে চুরি: আন্তঃজেলা চোরচক্রের সন্দেহে গ্রেপ্তার ৫

১২

শাহজালালে ৪০ ভরি স্বর্ণালংকারসহ দুইজন আটক

১৩

আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

১৪

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

১৫

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা লিওনেল মেসির

১৬

নজরুল বর্ষ উপলক্ষে কেরানীগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৭

ব্যক্তিগত তথ্য ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ, শাহবাগ থানায় ঢাবি শিক্ষকের জিডি

১৮

সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি

১৯

বিএনপির অসংখ্য ত্যাগীরা এখন দলের গুরুত্বপূর্ণ জায়গায় নেই: রুমিন

২০