
ঢাকার হেমায়েতপুরে ট্যানারি শ্রমিকদের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচি আয়োজন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ট্যানারি সেক্টর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যানারি শিল্প সেক্টরের কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা জেলা সভাপতি অধ্যক্ষ হারুন অর রশিদ।
মেডিক্যাল সেবায় দায়িত্ব পালন করেন অধ্যাপক ডা. তৌহিদ হোসাইন এবং ডা. শফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ট্যানারি শ্রমিক শিল্পের সেক্রেটারি আব্দুল মান্নান রাসেল, ঢাকা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি শেখ মোহাম্মদ আল আমিন, শাহজালাল ইকবাল কোভিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দিনব্যাপী এই ক্যাম্পে শত শত ট্যানারি শ্রমিক ও স্থানীয় মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। রোগীদের বিনামূল্যে ব্যবস্থাপত্র প্রদান করা হয় এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, ট্যানারি শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন