সর্বশেষ
নিজস্ব প্রতিবেদক
২১ জুলাই ২০২৬, ৬:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে অনিয়মে দুই বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিকে জরিমানা, এনআইসিইউ সেবা বন্ধ

ছবি: সংগৃহীত

 

ঢাকার কেরানীগঞ্জে নানা অনিয়মের অভিযোগে দুটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযানে একটি প্রতিষ্ঠানের অনুমোদনহীন নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিট (এনআইসিইউ) বন্ধ করে দেওয়া হয়েছে এবং দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা যায়, বাংলাদেশ লাইফ কেয়ার হাসপাতাল নামের একটি প্রতিষ্ঠানে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই এনআইসিইউ সেবা চালু রাখা হয়েছিল। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই সেবাটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুক। একইসঙ্গে বিভিন্ন অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, লাইসেন্স নবায়ন না থাকা এবং সেবার মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে কদমতলী ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেন্ট সেন্টারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুক। এসময় সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোকাদ্দেস হোসেন।

ডা. মোকাদ্দেস হোসেন জানান, বিভিন্ন অভিযোগের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুক বলেন, “অনুমোদন ছাড়া এনআইসিইউর মতো গুরুত্বপূর্ণ সেবা পরিচালনা করা সম্পূর্ণ বেআইনি। তাই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা আরোপের পাশাপাশি সেবা বন্ধ করা হয়েছে। অন্য প্রতিষ্ঠানটিকেও লাইসেন্স নবায়ন ও মূল্য তালিকা প্রদর্শনে ব্যর্থ হওয়ায় জরিমানা করা হয়েছে।”

তিনি আরও জানান, অভিযানে ধরা পড়া দুই প্রতিষ্ঠানকে আগামী ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে কেরানীগঞ্জে গড়ে ওঠা অবৈধ ও বিধিবহির্ভূত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিরো আলমই ভালো ছিল’, কেন বললেন জয়?

“অ্যাড. ফিদাকে নিয়ে অপপ্রচারের অভিযোগ, ব্লাজার নিন্দা ও প্রতিবাদ”

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

উত্তরখানে গোপন বৈঠক: যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

তারেক আনন্দের কথায় তামিম-অবন্তী সিঁথির ‘প্রিয় কবিতা’

জলের মাঝে পরীমনির আবেদনময়ী লুক, নেটদুনিয়ায় ঝড়

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জরুরি নির্দেশনা

কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বাল্যবিবাহ বন্ধ, বরসহ ৩ জনের কারাদণ্ড

লালবাগে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা

১১

ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

১২

অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী, মাথায় ১৫ সেলাই

১৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

১৪

জনগণকেন্দ্রিক সম্পর্কের ওপর জোর দিতে হবে: স্পিকার হাফিজ উদ্দিন

১৫

জিনজিরায় মোবাইলের দোকানে চুরি: আন্তঃজেলা চোরচক্রের সন্দেহে গ্রেপ্তার ৫

১৬

শাহজালালে ৪০ ভরি স্বর্ণালংকারসহ দুইজন আটক

১৭

আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

১৯

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা লিওনেল মেসির

২০