সর্বশেষ
Desh Scope 24
১২ অগাস্ট ২০২৬, ৮:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিদ্যুৎ সাশ্রয়ে নতুন সময়সূচি, রাত ৮টার পর বন্ধ শপিংমল-মার্কেট

ছবি: সংগৃহীত

বিদ্যুৎ সাশ্রয়ে দেশের শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের সময় আরও এক ঘণ্টা এগিয়ে এনেছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে এসব প্রতিষ্ঠান রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে সব ধরনের আলোকিত বিলবোর্ড।

বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক নির্দেশনায় এ সিদ্ধান্ত জানানো হয়। নতুন এই সময়সূচি আজ থেকেই কার্যকর হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, শপিংমল, মার্কেট ও দোকানপাট সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। এর আগে এসব প্রতিষ্ঠান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি ছিল।

শুধু দোকানপাট নয়, মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রেও নতুন সময়সীমা প্রযোজ্য হবে। এসব আয়োজন রাত ৮টার মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে সন্ধ্যা ৭টার পর সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ রাখতে বলা হয়েছে। বন্ধ থাকবে বিভিন্ন ধরনের আলোকসজ্জাও।

তবে খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকানসহ নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠান এই নির্দেশনার আওতামুক্ত থাকবে।

সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নে সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিরো আলমই ভালো ছিল’, কেন বললেন জয়?

“অ্যাড. ফিদাকে নিয়ে অপপ্রচারের অভিযোগ, ব্লাজার নিন্দা ও প্রতিবাদ”

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

উত্তরখানে গোপন বৈঠক: যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

তারেক আনন্দের কথায় তামিম-অবন্তী সিঁথির ‘প্রিয় কবিতা’

জলের মাঝে পরীমনির আবেদনময়ী লুক, নেটদুনিয়ায় ঝড়

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জরুরি নির্দেশনা

কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বাল্যবিবাহ বন্ধ, বরসহ ৩ জনের কারাদণ্ড

লালবাগে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা

১১

ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

১২

অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী, মাথায় ১৫ সেলাই

১৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

১৪

জনগণকেন্দ্রিক সম্পর্কের ওপর জোর দিতে হবে: স্পিকার হাফিজ উদ্দিন

১৫

জিনজিরায় মোবাইলের দোকানে চুরি: আন্তঃজেলা চোরচক্রের সন্দেহে গ্রেপ্তার ৫

১৬

শাহজালালে ৪০ ভরি স্বর্ণালংকারসহ দুইজন আটক

১৭

আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

১৯

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা লিওনেল মেসির

২০