সর্বশেষ
অন লাইন নিউজ ডেস্ক
২ জুন ২০২৬, ৬:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাথায় পর্দা নেই কেন—এই বলে নায়লা নাঈমকে ধাক্কা দেওয়ার অভিযোগ

অভিনেত্রী  ও মডেল নায়লা নাঈম অভিযোগ করেছেন, সাভারের একটি লোকাল বাজারে সবজি কিনতে গিয়ে তিনি শারীরিক হামলার শিকার হয়েছেন। ঘটনাটি তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে তুলে ধরেন।

নায়লা নাঈম লেখেন, তিনি তার মায়ের সঙ্গে বাজারে গেলে টুপি পরা দাড়িওয়ালা ৪২–৪৫ বছর বয়সী এক ব্যক্তি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং “মাথায় পর্দা নেই কেন”—এই কথা বলে আক্রমণ করেন বলে অভিযোগ করেন তিনি।

স্ট্যাটাসে তিনি লেখেন, “ব্যক্তিগতভাবে যারা আমাকে চেনেন সবাই জানেন আমি কতটুকু শালীন পোশাক পরে চলাফেরা করি। আমি একজন অরাজনৈতিক ব্যক্তি। আম্মুর সঙ্গে সবজি কিনছিলাম, তখনই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। আমার হাত থেকে ব্যাগ পড়ে যায় এবং হাতে ব্যথা পাই।

তিনি আরও জানান, “ঘটনার আকস্মিকতায় আমি কিছু বুঝে ওঠার আগেই আম্মু আমাকে টেনে অটোতে করে সেখান থেকে নিয়ে যায়। আমার মা এখনো ভয়ে কাঁপছে।

ঘটনার পর তিনি সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলেন, “থুতু মারলাম এ রাষ্ট্রের কপালের মধ্যে।”

নায়লা নাঈম বাংলাদেশের একজন মডেল ও অভিনেত্রী। তিনি ডেন্টাল সার্জারিতে (বিডিএস) পড়াশোনা সম্পন্ন করেন এবং পরবর্তীতে মিডিয়া অঙ্গনে যুক্ত হন। ক্যারিয়ারের শুরুতে র‌্যাম্প মডেলিং ও বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে পরিচিতি পান তিনি। পরে আইটেম গান, টেলিভিশন নাটক ও চলচ্চিত্রেও কাজ করেন। সোশ্যাল মিডিয়াভিত্তিক জনপ্রিয়তার কারণে তিনি একসময় ব্যাপক আলোচনায় আসেন।

অভিনয়ের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক ইস্যু, বিশেষ করে প্রাণীকল্যাণ ও মানবিক বিষয়েও নিয়মিতভাবে সোচ্চার ভূমিকা রেখে আসছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি দীর্ঘদিন ধরে এসব বিষয়ে সক্রিয় উপস্থিতি বজায় রেখেছেন

লি/আ/নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিরো আলমই ভালো ছিল’, কেন বললেন জয়?

“অ্যাড. ফিদাকে নিয়ে অপপ্রচারের অভিযোগ, ব্লাজার নিন্দা ও প্রতিবাদ”

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

উত্তরখানে গোপন বৈঠক: যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

তারেক আনন্দের কথায় তামিম-অবন্তী সিঁথির ‘প্রিয় কবিতা’

জলের মাঝে পরীমনির আবেদনময়ী লুক, নেটদুনিয়ায় ঝড়

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জরুরি নির্দেশনা

কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বাল্যবিবাহ বন্ধ, বরসহ ৩ জনের কারাদণ্ড

লালবাগে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা

১১

ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

১২

অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী, মাথায় ১৫ সেলাই

১৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

১৪

জনগণকেন্দ্রিক সম্পর্কের ওপর জোর দিতে হবে: স্পিকার হাফিজ উদ্দিন

১৫

জিনজিরায় মোবাইলের দোকানে চুরি: আন্তঃজেলা চোরচক্রের সন্দেহে গ্রেপ্তার ৫

১৬

শাহজালালে ৪০ ভরি স্বর্ণালংকারসহ দুইজন আটক

১৭

আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

১৯

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা লিওনেল মেসির

২০