সর্বশেষ
Desh Scope 24
২৯ জুলাই ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আত্মহত্যার চেষ্টা মামলায়ও গ্রেপ্তার দেখানো হলো প্রিন্স মামুনকে

ছবি: সংগৃহীত

যৌতুকের দাবিতে নির্যাতনের মামলায় কারাগারে থাকা কন্টেন্ট ক্রিয়েটর আবদুল্লাহ আল মামুন, যিনি প্রিন্স মামুন নামে পরিচিত, এবার আত্মহত্যার চেষ্টা মামলাতেও গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন তার আইনজীবী পলাশ চন্দ্র রায়।

মামলার তথ্য অনুযায়ী, গত ২৩ জুলাই গভীর রাতে বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসায় ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা করেন প্রিন্স মামুন। এ ঘটনায় তার স্ত্রী আতিকিয়া ফাইজাহ মোহনা বাদী হয়ে মামলা দায়ের করেন।

অভিযোগে বলা হয়, ওই রাতে লাইভে এসে তিনি বেডরুমের সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যার হুমকি দেন এবং এর জন্য স্ত্রী ও তার পরিবারকে দায়ী করেন। বিষয়টি লাইভে দেখে দ্রুত ঘটনাস্থলে যান মোহনা। সেখানে গিয়ে তিনি দেখতে পান, প্রিন্স মামুন আত্মহত্যার চেষ্টা করছেন এবং উপস্থিতদের রুম থেকে বের হয়ে যেতে বলেন।

পরবর্তীতে মোহনার মা, আত্মীয়স্বজন এবং আসামির পরিবারের সদস্যদের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। পরে পুলিশি সহায়তায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এর আগে যৌতুকের দাবিতে মারধরের অভিযোগ এনে করা আরেক মামলায় ২৪ জুলাই তার জামিন আবেদন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠান। পরদিন ২৫ জুলাই আত্মহত্যার চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন ভাটারা থানার উপ-পরিদর্শক জিয়াউর রহমান।

আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন। নির্ধারিত দিনে তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিরো আলমই ভালো ছিল’, কেন বললেন জয়?

“অ্যাড. ফিদাকে নিয়ে অপপ্রচারের অভিযোগ, ব্লাজার নিন্দা ও প্রতিবাদ”

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

উত্তরখানে গোপন বৈঠক: যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

তারেক আনন্দের কথায় তামিম-অবন্তী সিঁথির ‘প্রিয় কবিতা’

জলের মাঝে পরীমনির আবেদনময়ী লুক, নেটদুনিয়ায় ঝড়

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জরুরি নির্দেশনা

কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বাল্যবিবাহ বন্ধ, বরসহ ৩ জনের কারাদণ্ড

লালবাগে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা

১১

ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

১২

অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী, মাথায় ১৫ সেলাই

১৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

১৪

জনগণকেন্দ্রিক সম্পর্কের ওপর জোর দিতে হবে: স্পিকার হাফিজ উদ্দিন

১৫

জিনজিরায় মোবাইলের দোকানে চুরি: আন্তঃজেলা চোরচক্রের সন্দেহে গ্রেপ্তার ৫

১৬

শাহজালালে ৪০ ভরি স্বর্ণালংকারসহ দুইজন আটক

১৭

আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

১৯

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা লিওনেল মেসির

২০