সর্বশেষ
বিনোদন ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক আনন্দের কথায় তামিম-অবন্তী সিঁথির ‘প্রিয় কবিতা’

গীতিকার তারেক আনন্দ, কণ্ঠশিল্পী অবন্তী সিঁথি ও তামিম ইসলাম। ছবি: সংগৃহীত।

বিগত কয়েক বছর ধরে নিয়মিত গান প্রকাশের মাধ্যমে শ্রোতাদের মাঝে নিজের অবস্থান তৈরি করেছেন সংগীতশিল্পী তামিম ইসলাম। একক গানের পাশাপাশি সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি দ্বৈত গানেও শ্রোতাদের নজর কেড়েছেন তিনি।

‎এর আগে জনপ্রিয় কণ্ঠশিল্পী কনার সঙ্গে ‘ঠোঁটপেন্সিল’, নিশ্চুপ বৃষ্টির সঙ্গে ‘ঘুম ঘুম চোখ’, নদীর সঙ্গে ‘মিশে আছি দুজনেই’ এবং আতিয়া আনিসার সঙ্গে ‘অবহেলা’ গানগুলোতে কণ্ঠ দিয়েছেন তামিম।

‎সেই ধারাবাহিকতায় এবার প্রকাশ হয়েছে কণ্ঠশিল্পী অবন্তী সিঁথির সঙ্গে তার নতুন দ্বৈত গান ‘প্রিয় কবিতা’। গানটির কথা লিখেছেন গীতিকার তারেক আনন্দ। সুর ও সংগীতায়োজন করেছেন তামিম ইসলাম নিজেই। গানটি প্রকাশিত হয়েছে ‘তামিম ইসলাম’ ইউটিউব চ্যানেলে।

‎নতুন গান প্রসঙ্গে তামিম ইসলাম বলেন, “আমার প্রকাশিত গানগুলোর জন্য শ্রোতাদের কাছ থেকে প্রচুর ভালোবাসা ও প্রশংসা পাচ্ছি। এবার গাইলাম অবন্তী সিঁথি আপুর সঙ্গে। আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। এর সঙ্গে সিঁথি আপুর চমৎকার গায়কী যোগ হওয়ায় আশা করছি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।”

‎তামিম ইসলাম ছায়ানট থেকে নজরুলসংগীতের কোর্স সম্পন্ন করেছেন। সংগীতের প্রতি ভালোবাসা থেকেই নজরুলসংগীত নিয়ে কাজ করার আগ্রহও রয়েছে তার। এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “আমি নজরুলসংগীতকে ভালোবাসি। যেহেতু এ বিষয়ে আমার একটি কোর্স সম্পন্ন হয়েছে, তাই ভালোবেসে আমি কিছু নজরুলসংগীত কভার করেছি। বর্তমানে আমি ছায়ানটের উচ্চাঙ্গসংগীতের কোর্সে ভর্তি হয়েছি। নিজেকে আরও পরিপক্ব ও পরিশুদ্ধ করার জন্যই এই কোর্স করছি। সামনে আরও কিছু নজরুলসংগীত ও বন্দিশ কভার করার পরিকল্পনা রয়েছে।”

‎সংগীত নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তামিম জানান, নিয়মিত গান করে যেতে চান তিনি। নিজের একটি স্টুডিওও রয়েছে তার। নিজস্ব সুরে এ পর্যন্ত প্রায় ৪০টি গান করেছেন। সব মিলিয়ে তার প্রকাশিত গানের সংখ্যা প্রায় ৭০টির কাছাকাছি।

‎তামিমের স্বপ্ন নিজেকে একজন প্লেব্যাক সিঙ্গার হিসেবে প্রতিষ্ঠিত করা। সংগীতে নিজের অবস্থান আরও শক্ত করতে নিয়মিত চর্চার পাশাপাশি উচ্চাঙ্গসংগীতের প্রশিক্ষণও চালিয়ে যাচ্ছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক আনন্দের কথায় তামিম-অবন্তী সিঁথির ‘প্রিয় কবিতা’

জলের মাঝে পরীমনির আবেদনময়ী লুক, নেটদুনিয়ায় ঝড়

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জরুরি নির্দেশনা

কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বাল্যবিবাহ বন্ধ, বরসহ ৩ জনের কারাদণ্ড

লালবাগে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা

ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী, মাথায় ১৫ সেলাই

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

১০

জনগণকেন্দ্রিক সম্পর্কের ওপর জোর দিতে হবে: স্পিকার হাফিজ উদ্দিন

১১

জিনজিরায় মোবাইলের দোকানে চুরি: আন্তঃজেলা চোরচক্রের সন্দেহে গ্রেপ্তার ৫

১২

শাহজালালে ৪০ ভরি স্বর্ণালংকারসহ দুইজন আটক

১৩

আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

১৪

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

১৫

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা লিওনেল মেসির

১৬

নজরুল বর্ষ উপলক্ষে কেরানীগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৭

ব্যক্তিগত তথ্য ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ, শাহবাগ থানায় ঢাবি শিক্ষকের জিডি

১৮

সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি

১৯

বিএনপির অসংখ্য ত্যাগীরা এখন দলের গুরুত্বপূর্ণ জায়গায় নেই: রুমিন

২০