সর্বশেষ
Desh Scope 24
১ অগাস্ট ২০২৬, ৮:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

“সরকার ব্যর্থ হলে দেশে কেউ থাকতে পারবে না”—স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন

ছবি: সংগৃহীত

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, “এই সরকার ব্যর্থ হলে এদেশে কেউ বাস করতে পারবে না।”

শনিবার (১ আগস্ট) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, দায়িত্ব পালনে অনিয়ম সহ্য করা হবে না। “এরপরেও যদি অনিয়মিতভাবে দায়িত্ব পালন করেন, তাহলে আমাদের কাছে টার্মিনেশন বা সাসপেনশনের মতো ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। আমরা এখন থেকে কঠোর অবস্থানে যাবো,”—বলেন তিনি।

তিনি আরও বলেন, “যতদিন নরম থাকার প্রয়োজন ছিল, আমরা নরম ছিলাম। কিন্তু এখন আর সেই সুযোগ নেই।” একই সঙ্গে তিনি দাবি করেন, দেশের ইতিহাসে বর্তমান প্রধানমন্ত্রীর মতো এতটা আন্তরিক নেতৃত্ব আর আসেনি।

জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, এই সময়ে সরকারের অঙ্গীকার বাস্তবায়নে ব্যর্থ হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে। “আমাদের কমিটমেন্টে ব্যর্থ হলে শুধু আমরা নয়, আপনারাও ক্ষতির মুখে পড়বেন। তাই সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে,”—যোগ করেন তিনি।

এর আগে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিযোগ-সমস্যা শোনেন। এছাড়া হাসপাতালের রান্নাঘর, টয়লেট, স্টোররুম ও অপারেশন থিয়েটার ঘুরে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে হাসপাতালের সামনে অবস্থিত দুটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারেও অভিযান চালানো হয়। লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং নরমাল ডেলিভারি সেবা অনুপস্থিত থাকায় ‘মডার্ন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিক’ সিলগালা করা হয়।

একই কারণে ‘পপুলার ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক সেন্টার’ ৭ দিনের জন্য বন্ধ ঘোষণা করে প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের নির্দেশ দেন মন্ত্রী। নির্ধারিত সময়ের মধ্যে কাগজপত্র উপস্থাপন করতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটিও সিলগালা করা হবে বলে সতর্ক করা হয়।

এছাড়া সরকারি দাপ্তরিক সময় বেসরকারি ক্লিনিকে অপারেশন পরিচালনার প্রমাণ পাওয়ায় ডা. শারমিন জাহান ও ডা. রাসেলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “ক্লিনিক দুটি পরিদর্শনে আমরা কোনো বৈধ লাইসেন্স পাইনি। বিভিন্ন অনিয়ম চোখে পড়েছে। তাই আপাতত ৭ দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। এই সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করতে পারলে পুনরায় চালুর বিষয়টি বিবেচনা করা হবে।”

দেশের স্বাস্থ্যসেবা উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, জেলা সিভিল সার্জন ডা. মোঃ রেহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সিদ্দিক, সহকারী কমিশনার (ভূমি) কে এম রাফসান রাব্বি প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক আনন্দের কথায় তামিম-অবন্তী সিঁথির ‘প্রিয় কবিতা’

জলের মাঝে পরীমনির আবেদনময়ী লুক, নেটদুনিয়ায় ঝড়

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জরুরি নির্দেশনা

কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বাল্যবিবাহ বন্ধ, বরসহ ৩ জনের কারাদণ্ড

লালবাগে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা

ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী, মাথায় ১৫ সেলাই

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

১০

জনগণকেন্দ্রিক সম্পর্কের ওপর জোর দিতে হবে: স্পিকার হাফিজ উদ্দিন

১১

জিনজিরায় মোবাইলের দোকানে চুরি: আন্তঃজেলা চোরচক্রের সন্দেহে গ্রেপ্তার ৫

১২

শাহজালালে ৪০ ভরি স্বর্ণালংকারসহ দুইজন আটক

১৩

আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

১৪

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

১৫

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা লিওনেল মেসির

১৬

নজরুল বর্ষ উপলক্ষে কেরানীগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৭

ব্যক্তিগত তথ্য ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ, শাহবাগ থানায় ঢাবি শিক্ষকের জিডি

১৮

সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি

১৯

বিএনপির অসংখ্য ত্যাগীরা এখন দলের গুরুত্বপূর্ণ জায়গায় নেই: রুমিন

২০