সর্বশেষ
Desh Scope 24
১০ সেপ্টেম্বর ২০২৬, ৫:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের পেশাগত কাজে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান।

তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি স্বাধীন, দায়িত্বশীল ও পেশাদার গণমাধ্যমের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীও উপস্থিত ছিলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, দেশের গণতন্ত্র ও বিভিন্ন অর্জনের পেছনে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। গণমাধ্যমের ধারাবাহিক ভূমিকার কারণেই দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আজকের অবস্থানে পৌঁছেছে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, আমাদের সময়ে আপনারা স্বাধীন গণমাধ্যম পাবেন। সরকারের পক্ষ থেকে গণমাধ্যম কিংবা সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা নেই।’

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, সাংবাদিকদের কল্যাণে সাংবাদিক কল্যাণ ট্রাস্টে বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

তিনি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তাব ইতোমধ্যে পাঠানো হয়েছে এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে এ নিয়ে আলোচনা হয়েছে।

ডিআরইউর নেতৃবৃন্দ, সাংবাদিক নেতারা এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক আনন্দের কথায় তামিম-অবন্তী সিঁথির ‘প্রিয় কবিতা’

জলের মাঝে পরীমনির আবেদনময়ী লুক, নেটদুনিয়ায় ঝড়

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জরুরি নির্দেশনা

কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বাল্যবিবাহ বন্ধ, বরসহ ৩ জনের কারাদণ্ড

লালবাগে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা

ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী, মাথায় ১৫ সেলাই

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

১০

জনগণকেন্দ্রিক সম্পর্কের ওপর জোর দিতে হবে: স্পিকার হাফিজ উদ্দিন

১১

জিনজিরায় মোবাইলের দোকানে চুরি: আন্তঃজেলা চোরচক্রের সন্দেহে গ্রেপ্তার ৫

১২

শাহজালালে ৪০ ভরি স্বর্ণালংকারসহ দুইজন আটক

১৩

আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

১৪

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

১৫

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা লিওনেল মেসির

১৬

নজরুল বর্ষ উপলক্ষে কেরানীগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৭

ব্যক্তিগত তথ্য ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ, শাহবাগ থানায় ঢাবি শিক্ষকের জিডি

১৮

সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি

১৯

বিএনপির অসংখ্য ত্যাগীরা এখন দলের গুরুত্বপূর্ণ জায়গায় নেই: রুমিন

২০