সর্বশেষ
বিনোদন ডেক্স
১৯ জুলাই ২০২৬, ৭:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জীবনের কঠিন অধ্যায় নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের শীর্ষ নায়িকা অপু বিশ্বাস, যিনি সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। পর্দায় তাদের অনবদ্য রসায়ন দর্শকদের কাছে ছিল ভীষণ জনপ্রিয়।

পেশাগত সম্পর্কের বাইরেও বাস্তব জীবনে তারা দাম্পত্য সম্পর্কে আবদ্ধ হন এবং তাদের ঘরে জন্ম নেয় পুত্রসন্তান আব্রাম খান জয়। ২০১৬ সালে সন্তানসহ প্রথমবারের মতো গণমাধ্যমে আসেন অপু বিশ্বাস, যা সে সময় ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এই ঘটনাকে কেন্দ্র করে তার ব্যক্তিগত জীবনে নেমে আসে কঠিন সময়। তবে সেই প্রতিকূল পরিস্থিতিতে ভেঙে না পড়ে, বরং দৃঢ় মানসিকতায় নিজেকে সামলে নেন এই অভিনেত্রী। জীবনের সেই কঠিন অধ্যায়ই তাকে আরও আত্মবিশ্বাসী ও শক্ত মানসিকতার মানুষ হিসেবে গড়ে তুলেছে।

অপু বিশ্বাস নিজেই জানিয়েছেন, জীবনে নানা ঝড় এলেও তিনি কখনো হাল ছাড়েননি। বরং প্রতিটি খারাপ সময় থেকে শিক্ষা নিয়ে এগিয়ে গেছেন। তার মতে, এসব অভিজ্ঞতা না থাকলে হয়তো আজকের এই পরিপূর্ণতা আসতো না।

বর্তমানে সিনেমার পাশাপাশি বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন তিনি। পাশাপাশি ভালো গল্প ও মানসম্মত চিত্রনাট্য পেলে নিয়মিতই অভিনয়ে ফিরছেন। এছাড়াও বিভিন্ন বিজ্ঞাপন ও প্রচারণামূলক কার্যক্রমেও সক্রিয় অংশগ্রহণ করছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিরো আলমই ভালো ছিল’, কেন বললেন জয়?

“অ্যাড. ফিদাকে নিয়ে অপপ্রচারের অভিযোগ, ব্লাজার নিন্দা ও প্রতিবাদ”

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

উত্তরখানে গোপন বৈঠক: যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

তারেক আনন্দের কথায় তামিম-অবন্তী সিঁথির ‘প্রিয় কবিতা’

জলের মাঝে পরীমনির আবেদনময়ী লুক, নেটদুনিয়ায় ঝড়

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জরুরি নির্দেশনা

কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বাল্যবিবাহ বন্ধ, বরসহ ৩ জনের কারাদণ্ড

লালবাগে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা

১১

ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

১২

অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী, মাথায় ১৫ সেলাই

১৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

১৪

জনগণকেন্দ্রিক সম্পর্কের ওপর জোর দিতে হবে: স্পিকার হাফিজ উদ্দিন

১৫

জিনজিরায় মোবাইলের দোকানে চুরি: আন্তঃজেলা চোরচক্রের সন্দেহে গ্রেপ্তার ৫

১৬

শাহজালালে ৪০ ভরি স্বর্ণালংকারসহ দুইজন আটক

১৭

আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

১৯

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা লিওনেল মেসির

২০