সর্বশেষ
Desh Scope 24
১৬ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিদ্যুতের কষ্টের জন্য দুঃখ প্রকাশ করছি: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “বাংলাদেশের মানুষেরা বিদ্যুতের কষ্ট পাচ্ছেন। আমি তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”

প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে দোয়া-মোনাজাত ও অসহায় দরিদ্রদের অনুদান প্রদান অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রসঙ্গে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, “২০ কোটি জনসংখ্যার একটি দেশে আমরা কখনো বলি না যে গত ৬ মাসে দেশের সকল উন্নয়ন করে ফেলেছি। এটি সম্ভব নয়, এটি অবাস্তব ব্যাপার। ফ্যাসিবাদী সরকার শুধু বিদ্যুৎ সেক্টরেই বিভিন্নভাবে প্রায় ৩ লাখ কোটি টাকার দেনা করে রেখে গেছে। আমি জানি, বিগত কিছুদিন যাবৎ সারা দেশে, গ্রামে-গঞ্জে ক্ষেত্র বিশেষে মফস্বল শহরে, উপজেলা-জেলা শহরগুলোতে বিদ্যুতের কষ্ট পাচ্ছে মানুষ। গ্যাসের কষ্ট পাচ্ছে। গ্যাস বাংলাদেশের একটি প্রাকৃতিক সম্পদ। বিগত ১৭ বছর স্বৈরাচাররা এই প্রাকৃতিক সম্পদের একটি কূপও খনন করেনি বা করতে দেয়নি। বরং তারা সেক্টরটিকে বিদেশিদের হাতে ছেড়ে দিয়েছিল। আমরা সরকারে আসার সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়েছি দেশের মাটিতে গ্যাস কূপ খননের কাজ দ্রুত শুরু করবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স। যেন গ্যাস কূপের নিয়ন্ত্রণ দেশের মানুষের হাতে থাকে।”

প্রধানমন্ত্রী বলেন, “এখন এই গ্যাসের একটি বড় অংশ বিদেশ থেকে জাহাজে করে আমদানি করতে হয়। ফ্যাসিবাদ সেই গ্যাস সংরক্ষণের জন্য গত ১৫ বছরে মাত্র দুইটি স্টোরেজের ব্যবস্থা করেছে। তাও এমনভাবে করেছে যেন তাদের লোকজন সেই সুবিধা পায়। অন্তর্বর্তী সরকারের সময় আরেকটি জাহাজের যে উদ্যোগ নেওয়া হয়েছিল সেটি বাতিল করা হয়েছে। দুটি জাহাজের একটিতে দুর্ঘটনা ঘটে যাওয়ার কারণে আজকে গ্যাসের এই সমস্যা দেখা দিয়েছে।”

সংকট সমাধান প্রসঙ্গে সরকারপ্রধান বলেন, “ইতোমধ্যে এই কারিগরি ত্রুটি সারানো হয়েছে। আশা করি আগামী কয়েক দিনের মধ্যে গ্যাসের সমস্যা অনেকাংশে কমে আসবে। বাংলাদেশের মানুষেরা বিদ্যুতের কষ্ট পাচ্ছেন। আমি তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তবে আমরা কাজ করছি যত দ্রুত সম্ভব মানুষকে এই কষ্টের হাত থেকে যেন রক্ষা করা যায়। আশা করছি দ্রুতই মানুষকে এই কষ্ট থেকে বের করে আনতে পারব। তারা যেন কিছুটা হলেও স্বস্তিতে থাকতে পারে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিরো আলমই ভালো ছিল’, কেন বললেন জয়?

“অ্যাড. ফিদাকে নিয়ে অপপ্রচারের অভিযোগ, ব্লাজার নিন্দা ও প্রতিবাদ”

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

উত্তরখানে গোপন বৈঠক: যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

তারেক আনন্দের কথায় তামিম-অবন্তী সিঁথির ‘প্রিয় কবিতা’

জলের মাঝে পরীমনির আবেদনময়ী লুক, নেটদুনিয়ায় ঝড়

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জরুরি নির্দেশনা

কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বাল্যবিবাহ বন্ধ, বরসহ ৩ জনের কারাদণ্ড

লালবাগে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা

১১

ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

১২

অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী, মাথায় ১৫ সেলাই

১৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

১৪

জনগণকেন্দ্রিক সম্পর্কের ওপর জোর দিতে হবে: স্পিকার হাফিজ উদ্দিন

১৫

জিনজিরায় মোবাইলের দোকানে চুরি: আন্তঃজেলা চোরচক্রের সন্দেহে গ্রেপ্তার ৫

১৬

শাহজালালে ৪০ ভরি স্বর্ণালংকারসহ দুইজন আটক

১৭

আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

১৯

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা লিওনেল মেসির

২০