
রাজধানীর লালবাগে তৌহিদা হোসেন তিশা (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে পিসি দাস স্ট্রিট লেনের একটি বাসার পঞ্চম তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, তৌহিদা হোসেন তিশা স্বামী মনির হোসেন ও দুই সন্তানকে নিয়ে ওই বাসায় থাকতেন। তার স্বামী পেশায় পাঠাও চালক।
লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন জানান, বুধবার সকালে পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে তৌহিদার কথা-কাটাকাটি হয়। পরে দুপুরের দিকে তিনি নিজ কক্ষে গিয়ে ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ফাঁস দেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঘটনাটি স্বজনদের নজরে এলে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তৌহিদার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
মন্তব্য করুন