সর্বশেষ
Desh Scope 24
১৭ অগাস্ট ২০২৬, ২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’, অপরিবর্তিত থাকছে গ্রাহকসেবা

ছবি: সংগৃহীত

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন নামে ‘সার্কেল’ হিসেবে যাত্রা শুরু করেছে। সোমবার (১৭ আগস্ট) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে নতুন ব্র্যান্ডের উন্মোচন করে রবি আজিয়াটা পিএলসি।

রবি জানিয়েছে, এয়ারটেলের ১৬ বছরের যাত্রার পর নতুন পরিচয়ে বাজারে এসেছে ‘সার্কেল’। তবে ব্র্যান্ডের নাম পরিবর্তন হলেও গ্রাহকদের ব্যবহৃত সেবা ও সুবিধাগুলোতে কোনো পরিবর্তন আসছে না।

এয়ারটেলের সব গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে ‘সার্কেল’-এর গ্রাহক হিসেবে বিবেচিত হবেন। তাদের ০১৬ নম্বর, সিম, প্যাকেজ, ব্যালান্সসহ বিদ্যমান সব সুবিধা আগের মতোই চালু থাকবে। একইভাবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) অ্যাকাউন্ট, ওয়ালেট, লেনদেন ও গ্রাহকের তথ্যও অপরিবর্তিত থাকবে।

নতুন ব্র্যান্ডটি তরুণ প্রজন্মের ডিজিটাল জীবনধারাকে গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), আধুনিক প্রযুক্তি ও বিভিন্ন ডিজিটাল সুবিধার মাধ্যমে গ্রাহকদের আরও উন্নত অভিজ্ঞতা দেওয়ার পরিকল্পনা রয়েছে রবি আজিয়াটার।

বিনোদন, গেমিং, কনটেন্ট তৈরি ও দৈনন্দিন ডিজিটাল কর্মকাণ্ডে নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত করার পাশাপাশি সাশ্রয়ী ও আধুনিক সেবা দেওয়াই হবে ‘সার্কেল’-এর অন্যতম লক্ষ্য।

‘আসল সংযোগ, সবসময় সচল’—এই প্রতিশ্রুতি নিয়ে নতুন ব্র্যান্ডের যাত্রা শুরু হয়েছে। রবি আজিয়াটার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, ১৬ বছর ধরে এয়ারটেল বাংলাদেশের তরুণদের সঙ্গে পথ চলেছে। ‘সার্কেল’ সেই যাত্রারই নতুন অধ্যায়।

তিনি আরও বলেন, নাম পরিবর্তন হলেও ব্র্যান্ডের মূল প্রতিশ্রুতিতে কোনো পরিবর্তন আসছে না। বরং মানুষের গুরুত্বপূর্ণ সম্পর্ক ও কমিউনিটির সঙ্গে আরও অর্থবহ সংযোগ তৈরিতে গুরুত্ব দেওয়া হবে।

রবি জানিয়েছে, ব্র্যান্ড পরিবর্তনের কারণে গ্রাহকদের নতুন করে কোনো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে না। পুরো পরিবর্তন প্রক্রিয়ায় তাদের মোবাইল ও ডিজিটাল সেবা স্বাভাবিকভাবেই চালু থাকবে।

তরুণ প্রজন্মের পরিবর্তিত চাহিদার সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিনির্ভর নতুন সেবা ও উদ্ভাবনে বিনিয়োগ অব্যাহত রাখার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক আনন্দের কথায় তামিম-অবন্তী সিঁথির ‘প্রিয় কবিতা’

জলের মাঝে পরীমনির আবেদনময়ী লুক, নেটদুনিয়ায় ঝড়

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জরুরি নির্দেশনা

কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বাল্যবিবাহ বন্ধ, বরসহ ৩ জনের কারাদণ্ড

লালবাগে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা

ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী, মাথায় ১৫ সেলাই

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

১০

জনগণকেন্দ্রিক সম্পর্কের ওপর জোর দিতে হবে: স্পিকার হাফিজ উদ্দিন

১১

জিনজিরায় মোবাইলের দোকানে চুরি: আন্তঃজেলা চোরচক্রের সন্দেহে গ্রেপ্তার ৫

১২

শাহজালালে ৪০ ভরি স্বর্ণালংকারসহ দুইজন আটক

১৩

আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

১৪

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

১৫

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা লিওনেল মেসির

১৬

নজরুল বর্ষ উপলক্ষে কেরানীগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৭

ব্যক্তিগত তথ্য ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ, শাহবাগ থানায় ঢাবি শিক্ষকের জিডি

১৮

সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি

১৯

বিএনপির অসংখ্য ত্যাগীরা এখন দলের গুরুত্বপূর্ণ জায়গায় নেই: রুমিন

২০