সর্বশেষ
Desh Scope 24
৯ অক্টোবর ২০২৬, ১:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশে স্টারলিংক মোবাইল সেবা চালু, উচ্ছ্বাস ইলন মাস্কের

ছবি: সংগৃহীত

বাংলাদেশে মোবাইল অপারেটর বাংলালিংকের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে স্টারলিংকের স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু হয়েছে। নতুন এ সেবা চালুর বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্পেসএক্সের বাণিজ্যিক বিক্রয় বিভাগের প্রধান স্টেফানি বেডনারেকের একটি পোস্ট নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পুনঃপ্রকাশ করেন ইলন মাস্ক। সেখানে তিনি লেখেন, ‘Starlink connecting Bangladesh!’।

অন্য একটি পোস্টে মাস্ক জানান, ‘Starlink Mobile now available in Bangladesh!’ অর্থাৎ বাংলাদেশে এখন স্টারলিংক মোবাইল সেবা পাওয়া যাচ্ছে।

স্টেফানি বেডনারেক জানান, স্টারলিংক মোবাইলের মাধ্যমে বাংলাদেশের যেসব এলাকায় প্রচলিত মোবাইল নেটওয়ার্কের কাভারেজ সীমিত বা নেই, সেসব এলাকার মানুষ অতিরিক্ত যোগাযোগ সুবিধা পাবেন। বিশেষ করে প্রত্যন্ত ও উপকূলীয় এলাকার বাসিন্দা, ব্যবসায়ী, ভ্রমণকারী এবং সমুদ্রে কর্মরত মানুষ এ সেবার মাধ্যমে উপকৃত হতে পারেন।

স্টারলিংকের তথ্য অনুযায়ী, বাংলালিংকের সঙ্গে চুক্তির আওতায় চালু হওয়া এ সেবার মাধ্যমে প্রচলিত সেলুলার নেটওয়ার্কের বাইরে থেকেও সামঞ্জস্যপূর্ণ ডিভাইসে বার্তা আদান-প্রদান, লোকেশন শেয়ারসহ বিভিন্ন যোগাযোগ সুবিধা ব্যবহার করা যাবে।

জরুরি পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ কিংবা দীর্ঘ সময় বিদ্যুৎ বিভ্রাটের কারণে প্রচলিত মোবাইল নেটওয়ার্কে সমস্যা দেখা দিলে বিকল্প যোগাযোগ ব্যবস্থা হিসেবে এ সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ ছাড়া বাংলাদেশের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের গভীর সমুদ্র এলাকাতেও স্যাটেলাইট-টু-মোবাইল প্রযুক্তিটি কাজে লাগার সম্ভাবনা রয়েছে। সামঞ্জস্যপূর্ণ ৪জি ফোন ও বাংলালিংকের সিম ব্যবহারকারীরা মোবাইল নেটওয়ার্কের প্রচলিত কাভারেজের বাইরে থেকেও নির্দিষ্ট যোগাযোগ ও লোকেশন সুবিধা ব্যবহারের সুযোগ পাবেন।

বাংলালিংকের দাবি, দক্ষিণ এশিয়ায় স্যাটেলাইট-টু-মোবাইল প্রযুক্তির এ ধরনের সেবা চালুর ক্ষেত্রে বাংলাদেশে এটি একটি উল্লেখযোগ্য উদ্যোগ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ‘গ্রীন গার্ডিয়ান অ্যাওয়ার্ড-২০২৬’ অনুষ্ঠিত, সম্মানিত পরিবেশকর্মী ও বৃক্ষপ্রেমীরা

১

কালোজিরা কি সত্যিই সব রোগের ওষুধ? ধর্মীয় বিশ্বাস ও বিজ্ঞানের ব্যাখ্যা

২

সৌদির আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা, দুই বাংলাদেশিসহ নিহত ১২

৩

ওমরাহ পালনে মক্কায় কেয়া পায়েল, নেতিবাচক মন্তব্য না করার আহ্বান

৪

কবি-সাহিত্যিকদের উপস্থিতিতে সফলভাবে শেষ হলো ‘রাওয়া বইমেলা ২০২৬’

৫

মক্কা-মদিনা আক্রান্ত হলে আপস নয়, সৌদি আরব চাইলে সেনা পাঠাতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৬

‘সময় যত গড়াচ্ছে, আরও তরুণী দেখাচ্ছে জয়া আহসান’

৭

শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতি, ভয়ংকর তথ্য দিল গোয়েন্দারা

৮

বাংলাদেশে স্টারলিংক মোবাইল সেবা চালু, উচ্ছ্বাস ইলন মাস্কের

৯

ইউএনওর হস্তক্ষেপে নতুন জীবন পেল কেরানীগঞ্জে উদ্ধার হওয়া নবজাতক

১০

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই

১১

ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না: প্রধানমন্ত্রী

১২

আঁধার

১৩

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নিয়ম

১৪

সোশ্যাল মিডিয়ায় এআই ট্রেন্ড, বাড়ছে মিঠা পানির সংকটের শঙ্কা

১৫

প্রীতম-শেহতাজের দাম্পত্য জীবনের ইতি

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি

১৭

প্রেসক্লাবের সামনে অটোরিকশাচালকদের অবরোধ, যান চলাচল ব্যাহত

১৮

দেড় ঘণ্টায় তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল

১৯

এবার ছাত্রদলের কমিটি থেকে সুমাইয়ার পদত্যাগ

২০