সর্বশেষ
মোহাম্মদ কামাল হোসেন
১১ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ‘গ্রীন গার্ডিয়ান অ্যাওয়ার্ড-২০২৬’ অনুষ্ঠিত, সম্মানিত পরিবেশকর্মী ও বৃক্ষপ্রেমীরা

ছবি: দেশ স্কোপ ২৪

জলবায়ু সচেতনতা বৃদ্ধি, তরুণদের সক্রিয় অংশগ্রহণ এবং পরিবেশ সুরক্ষায় সম্মিলিত উদ্যোগকে উৎসাহিত করার লক্ষ্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘গ্রীন গার্ডিয়ান অ্যাওয়ার্ড-২০২৬’। পরিবেশ নিয়ে কাজ করা বৃক্ষপ্রেমী, সংগঠক, সামাজিক ব্যক্তিত্ব ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের সম্মাননা জানাতে অক্সিজেন ব্যাংক অব বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে পরিবেশকর্মী, শিক্ষাবিদ, সংগঠক, সচেতন নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তন, পরিবেশদূষণ, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা এবং পরিবেশ সুরক্ষায় তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পরিবেশ নিয়ে কাজ করার অভিজ্ঞতা, মতামত ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন অংশগ্রহণকারীরা।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পিচ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ও জিএমআইটির চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী। প্রধান বক্তা ছিলেন গ্রীনলিফ ম্যাগাজিনের অর্গানাইজার ও সম্পাদক তসলিম হাসান হৃদয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অপরাজেয় বাংলাদেশের ইনচার্জ জিনাত আরা বেগম, কবি ও সাহিত্যিক সায়দুল হক, জাতীয় চলচ্চিত্র নির্মাতা মীর সেলিম, গুল সাহারা স্কুলের প্রধান শিক্ষক ইমরান খান, সামাজিক ব্যক্তিত্ব ও সংগঠক আবু তাহের চৌধুরী এবং লেখক ও পরিচালক এসএম সরওয়ারসহ অনেকে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অক্সিজেন ব্যাংক অব বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় প্রধান সমন্বয়ক মোহাম্মদ কামাল হোসেন। তিনি বলেন, “আমাদের একমাত্র লক্ষ্য আগামী প্রজন্মের জন্য নিরাপদ, সবুজ-শ্যামল ও বসবাসযোগ্য একটি বাংলাদেশ রেখে যাওয়া।”

প্রধান বক্তা তসলিম হাসান হৃদয় বলেন, পরিবেশ নিয়ে কাজ করা ব্যক্তিদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজনে সবার আরও বেশি অংশগ্রহণ করা উচিত। পরিবেশকর্মীদের উৎসাহিত করা মানে নিজেদের পাশাপাশি পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎকে আরও নিরাপদ করা। আজ যারা বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় কাজ করছেন, তাদের প্রচেষ্টার ফলেই আগামী প্রজন্ম একটি সবুজ ও নিরাপদ পরিবেশ পেতে পারে।

উদ্বোধক কামরুল কায়েস চৌধুরী বলেন, পরিবেশ রক্ষায় সবাইকে আরও বেশি করে বৃক্ষরোপণ করতে হবে। নিজেদের পরিবেশ রক্ষার দায়িত্ব নিজেদেরই নিতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অক্সিজেন ব্যাংক অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার উল্লাহ। তিনি বলেন, “আমরা এখন ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। চারদিকে পরিবেশদূষণ বাড়ছে, অথচ বৃক্ষরোপণে আগ্রহ তুলনামূলকভাবে কম। আমাদের সবার উচিত প্রতিদিন অন্তত একটি করে গাছ লাগানোর চেষ্টা করা।”

অনুষ্ঠানে অক্সিজেন ব্যাংক অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা আনোয়ার উল্লাহ, সাধারণ সম্পাদক রাশেদ আলম হাওলাদার, প্রচার সম্পাদক মো. নিরব হোসেন, সদস্য সচিব মাহিন হোসাইন রিপন, চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মোহাম্মদ কামাল হোসেন এবং রংপুর বিভাগীয় সমন্বয়ক মো. আল মুজবা রায়হানসহ সংগঠনের অন্যান্য সদস্য ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

‘গ্রীন গার্ডিয়ান অ্যাওয়ার্ড-২০২৬’-এর বিভিন্ন পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার উল্লেখযোগ্য ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়। বিশেষ করে বৃক্ষপ্রেমী, পরিবেশকর্মী, সংগঠক, সামাজিক ব্যক্তিত্ব ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের কাজের স্বীকৃতি দেওয়া হয়। সম্মাননা পাওয়া জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে ছিলেন আরিফ খান, আবু সৈয়দ রিয়ান ও আদিফ খানসহ অনেকে। অনুষ্ঠানে অতিথিদেরও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বপ্না জিমি। আয়োজনকে প্রাণবন্ত করে তুলতে ছিল দেশাত্মবোধক ও লোকজ নৃত্য, গান, আবৃত্তি এবং মুরাদ হাসানের পরিচালনায় পরিবেশবান্ধব নাটক ‘আমাদের পরিবেশ’।

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল সময়ের দীপ্তি নিউজ, Desh Scope 24 ও C News HD।

আয়োজক ও অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি তরুণদের দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সম্মিলিত প্রচেষ্টা ও বৃক্ষরোপণের মাধ্যমে একটি জলবায়ু-সহনশীল, পরিবেশবান্ধব ও সবুজ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ‘গ্রীন গার্ডিয়ান অ্যাওয়ার্ড-২০২৬’ অনুষ্ঠিত, সম্মানিত পরিবেশকর্মী ও বৃক্ষপ্রেমীরা

১

কালোজিরা কি সত্যিই সব রোগের ওষুধ? ধর্মীয় বিশ্বাস ও বিজ্ঞানের ব্যাখ্যা

২

সৌদির আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা, দুই বাংলাদেশিসহ নিহত ১২

৩

ওমরাহ পালনে মক্কায় কেয়া পায়েল, নেতিবাচক মন্তব্য না করার আহ্বান

৪

কবি-সাহিত্যিকদের উপস্থিতিতে সফলভাবে শেষ হলো ‘রাওয়া বইমেলা ২০২৬’

৫

মক্কা-মদিনা আক্রান্ত হলে আপস নয়, সৌদি আরব চাইলে সেনা পাঠাতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৬

‘সময় যত গড়াচ্ছে, আরও তরুণী দেখাচ্ছে জয়া আহসান’

৭

শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতি, ভয়ংকর তথ্য দিল গোয়েন্দারা

৮

বাংলাদেশে স্টারলিংক মোবাইল সেবা চালু, উচ্ছ্বাস ইলন মাস্কের

৯

ইউএনওর হস্তক্ষেপে নতুন জীবন পেল কেরানীগঞ্জে উদ্ধার হওয়া নবজাতক

১০

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই

১১

ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না: প্রধানমন্ত্রী

১২

আঁধার

১৩

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নিয়ম

১৪

সোশ্যাল মিডিয়ায় এআই ট্রেন্ড, বাড়ছে মিঠা পানির সংকটের শঙ্কা

১৫

প্রীতম-শেহতাজের দাম্পত্য জীবনের ইতি

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি

১৭

প্রেসক্লাবের সামনে অটোরিকশাচালকদের অবরোধ, যান চলাচল ব্যাহত

১৮

দেড় ঘণ্টায় তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল

১৯

এবার ছাত্রদলের কমিটি থেকে সুমাইয়ার পদত্যাগ

২০