সর্বশেষ
Desh Scope 24
১০ অক্টোবর ২০২৬, ১:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মক্কা-মদিনা আক্রান্ত হলে আপস নয়, সৌদি আরব চাইলে সেনা পাঠাতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশের সেনাসদস্যরা ভূমিকা রাখতে প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, সৌদি আরবের প্রয়োজন হলে বাংলাদেশ সেনা পাঠানোর বিষয়েও প্রস্তুত রয়েছে।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ও বিজ আয়োজিত ‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন দিগন্ত’ শীর্ষক জাতীয় সেমিনারে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ককে কেবল শ্রমবাজারের মধ্যে সীমাবদ্ধ রাখার সুযোগ নেই। সময়ের দাবি অনুযায়ী, দুই দেশের সম্পর্ককে আরও বিস্তৃত করে অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্বে রূপ দেওয়া সম্ভব।

মক্কা ও মদিনার নিরাপত্তার প্রসঙ্গ তুলে হুমায়ুন কবির বলেন, পবিত্র দুই নগরী আক্রান্ত হলে কোনো আপস করা হবে না। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রেও বাংলাদেশের সেনাবাহিনী কাজ করতে প্রস্তুত রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌদি আরব সফর প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, খুব শিগগিরই সৌদি আরব সফর করবেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি, নিরাপত্তা ও ওষুধশিল্পসহ বিভিন্ন খাতে বাংলাদেশ ও সৌদি আরবের সহযোগিতা বাড়ানোর ব্যাপক সুযোগ রয়েছে। এসব খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়া সম্ভব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কা-মদিনা আক্রান্ত হলে আপস নয়, সৌদি আরব চাইলে সেনা পাঠাতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১

‘সময় যত গড়াচ্ছে, আরও তরুণী দেখাচ্ছে জয়া আহসান’

২

শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতি, ভয়ংকর তথ্য দিল গোয়েন্দারা

৩

বাংলাদেশে স্টারলিংক মোবাইল সেবা চালু, উচ্ছ্বাস ইলন মাস্কের

৪

ইউএনওর হস্তক্ষেপে নতুন জীবন পেল কেরানীগঞ্জে উদ্ধার হওয়া নবজাতক

৫

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই

৬

ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না: প্রধানমন্ত্রী

৭

আঁধার

৮

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নিয়ম

৯

সোশ্যাল মিডিয়ায় এআই ট্রেন্ড, বাড়ছে মিঠা পানির সংকটের শঙ্কা

১০

প্রীতম-শেহতাজের দাম্পত্য জীবনের ইতি

১১

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি

১২

প্রেসক্লাবের সামনে অটোরিকশাচালকদের অবরোধ, যান চলাচল ব্যাহত

১৩

দেড় ঘণ্টায় তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল

১৪

এবার ছাত্রদলের কমিটি থেকে সুমাইয়ার পদত্যাগ

১৫

বিমানবন্দর থেকে রূপপুরের পথে পারমাণবিক জ্বালানির প্রথম চালান

১৬

কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

১৭

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৯ দিনের ছুটি, কবে থেকে?

১৮

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

১৯

জীবনের নতুন অধ্যায়ে পা রেখে সবার কাছে দোয়া চাইলেন মিথিলা

২০