সর্বশেষ
Desh Scope 24
১৭ সেপ্টেম্বর ২০২৬, ৮:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে: প্রতিমন্ত্রী টুকু

ছবি: সংগৃহীত

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ভারত ও মিয়ানমার থেকে পরিকল্পিতভাবে বাংলাদেশে মাদক প্রবেশ করানো হচ্ছে। এর ফলে দেশের যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করে মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী তাজ প্যালেস ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ডেঙ্গু ও মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘মাদক নয়, শিক্ষা, খেলাধুলা ও সৃজনশীলতাই হোক তারুণ্যের শক্তি’ প্রতিপাদ্যে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন এ সমাবেশের আয়োজন করে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশে মাদকের কারখানা নেই। ভারত ও মিয়ানমার থেকে এসব মাদক দেশে প্রবেশ করছে। তার ভাষ্য, পরিকল্পিতভাবে মাদক ঢোকানোর কারণে দেশের যুবসমাজ ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হতে পারে।

তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে শিক্ষা, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিতে হবে।

মাদকের ভয়াবহতার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মাদকাসক্তির কারণে পরিবার ও সমাজে নানা ধরনের সংকট তৈরি হচ্ছে। এখনই মাদকের লাগাম টেনে ধরতে না পারলে এর ক্ষতিকর প্রভাব আরও বাড়তে পারে। এ বিষয়ে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীসহ সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে সমাজ ও দেশের নেতৃত্ব দেবে। তাই তাদের নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে এবং মাদক থেকে দূরে থাকতে হবে।

ডেঙ্গু প্রতিরোধ প্রসঙ্গে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাড়ির আশপাশে ডাবের খোসা, পানির পাত্রসহ যেসব স্থানে বৃষ্টির পানি জমে থাকে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে। জমে থাকা পানিতে কয়েক দিনের মধ্যে ডেঙ্গুর মশা জন্মাতে পারে। তাই ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন তিনি। এ সময় তিনি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে দলটির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন এবং রাজনৈতিকভাবে সতর্ক থাকার আহ্বান জানান।

ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম ও ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।

এ ছাড়া উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সামছুল আলম, কেরানীগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁইয়া, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুসসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, ইমাম, পুরোহিত ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওমর ফারুক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কা-মদিনা আক্রান্ত হলে আপস নয়, সৌদি আরব চাইলে সেনা পাঠাতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১

‘সময় যত গড়াচ্ছে, আরও তরুণী দেখাচ্ছে জয়া আহসান’

২

শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতি, ভয়ংকর তথ্য দিল গোয়েন্দারা

৩

বাংলাদেশে স্টারলিংক মোবাইল সেবা চালু, উচ্ছ্বাস ইলন মাস্কের

৪

ইউএনওর হস্তক্ষেপে নতুন জীবন পেল কেরানীগঞ্জে উদ্ধার হওয়া নবজাতক

৫

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই

৬

ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না: প্রধানমন্ত্রী

৭

আঁধার

৮

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নিয়ম

৯

সোশ্যাল মিডিয়ায় এআই ট্রেন্ড, বাড়ছে মিঠা পানির সংকটের শঙ্কা

১০

প্রীতম-শেহতাজের দাম্পত্য জীবনের ইতি

১১

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি

১২

প্রেসক্লাবের সামনে অটোরিকশাচালকদের অবরোধ, যান চলাচল ব্যাহত

১৩

দেড় ঘণ্টায় তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল

১৪

এবার ছাত্রদলের কমিটি থেকে সুমাইয়ার পদত্যাগ

১৫

বিমানবন্দর থেকে রূপপুরের পথে পারমাণবিক জ্বালানির প্রথম চালান

১৬

কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

১৭

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৯ দিনের ছুটি, কবে থেকে?

১৮

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

১৯

জীবনের নতুন অধ্যায়ে পা রেখে সবার কাছে দোয়া চাইলেন মিথিলা

২০